Municipal Recruitment Scam: আত্মঘাতী হতে হয় এক কর্মীকেও! পুর দুর্নীতি মামলায় বিস্ফোরক দাবি সিবিআই'য়ের
Municipal Recruitment Scam: রাজ্যের ১৭ টি পুরসভায় যে নিয়োগ হয়েছে বেশির ভাগই বেআইনি! পুর নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করেছে সিবিআই। শুধু তাই নয়, কোন পুরসভায় ঠিক কত বেআইনি নিয়োগ হয়েছে সেই বিষয়েও চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
আর এর মধ্যেই সামনে আসছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য। চার্জশিটে সিবিআই'য়ের দাবি, পুরসভা নিয়োগ দুর্নীতি (Municipal Recruitment Scam) মামলায় অভিযুক্ত অয়ন শীলের জন্য আত্মহত্যা করতে বাধ্য হন এক কর্মী।

শুধু তাই নয়, ওই কর্মী ধৃত অজয় শীলের সংস্থাতেই কাজ করতেন। এবং সুইসাইড নোটে তাঁর নাম ওই কর্মী লিখে গিয়েছিলেন বলেও দাবি করেছে সিবিআই। এই বিষয়ে অয়ন শীলের সংস্থার এক কর্মীক জেরা করা হলে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলেও চার্জশিটে উল্লেখ (Municipal Recruitment Scam) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যা রীতিমত চমকে দেওয়ার মতো বলেই দাবি। চার্জশিটে ওই কর্মীর নাম উল্লেখ রয়েছে। তাঁকে জেরা করে আরও একগুচ্ছ তথ্য পাওয়া গিয়েছে।
চার্জশিটে সিবিআই'য়ের দাবি, জেরায় ওই কর্মী জানান, ২০১৮ সালে অয়নের সংস্থায় কর্মরত ওই কর্মী আত্মঘাতী হন। ওই ব্যক্তি মূলত 'মিডলম্যান' হিসাবে কাজ করতেন। বিশেষ করে চাকরীপ্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে মোটা অঙ্কের টাকা তুলতেন এবং বিভিন্ন চাকরি পাইয়ে দিতেন বলে দাবি। শুধু তাই নয়, চাকরি প্রার্থীদের কাছ থেকে নেওয়া টাকা অয়ন শীলের কাছে পৌঁছে যেত। এবং সেখান থেকে সেই টাকা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ত বলে সিবিআই আদালতে জমা দেওয়া চার্জশিটে দাবি করেছে।
কার্যত প্রবল মানসিক চাপ ছিল ওই কর্মীর উপর। আর তা থেকে মানসিক অবসাদ হয়ে পড়েছিলেন। সেই কারনে ওই কর্মী আত্মঘাতী হন বলে দাবি করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতেই সামনে আসে একের পর এক তথ্য। বেরিয়ে আসে পুরসভাগুলিতে নিয়োগে (Municipal Recruitment Scam) বিপুল দুর্নীতির ঘটনা।
বিশেষ করে নিয়োগ দুর্নীতি (Municipal Recruitment Scam) মামলায় ধৃত অজন শীলকে জেরা করে এবং তাঁর বাড়ি থেকে একের পর এক নথি উদ্ধার হয়। আর সেই নথি খতিয়ে দেখে রীতিমত অবাক হয়ে যান সিবিআই আধিকারিকরা। দেখেন রাজ্যের পুরসভাগুলিকে নিয়মকে বুড় আঙুল দেখিয়ে একের পর এক নিয়োগ হয়েছে। এরপর হাইকোর্টের নির্দেশেই চলছে তদন্ত।












Click it and Unblock the Notifications