Recruitment Scam: বাংলার ১৯ পুরসভায় অর্ধেকের বেশি নিয়োগ বেআইনি! চার্জশিটে দাবি সিবিআই'য়ের

Municipal Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর তথ্য! সিবিআই স্ক্যানারে রাজ্যের ১৭ টি পুরসভার নিয়োগ। শুধু তাই নয়, এই সমস্ত পুরসভায় অর্ধেকের বেশি চাকরি বেআইনি ভাবে হয়েছে। পুর-নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সম্প্রতি আদালতে চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা।

আর সেখানেই একের পর এক চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। শুধু তাই নয়, অর্ধেকেরও বেশি নিয়োগ যে বেআইনি ভাবে হয়েছে তাও উল্লেখ করা আছে বলে জানা যাচ্ছে। ফলে নিয়োগ দুর্নীতি মামলায় (Municipal Recruitment Scam) অস্বস্তি বাড়তে পারে শাসকদলের।

Municipal Recruitment Scam

শুধু তাই নয়, চার্জশিটে সিবিআইয়ের দাবি, ২০১৪ সালের পর ১৯টি পুরসভায় নিয়োগ হয়েছে। মোট ১ হাজার ৮৫০ জনের চাকরি হয়েছে। এমনকি কোন পুরসভায় কত নিয়োগ হয়েছে তাও উল্লেখ করা হয়েছে। প্রকাশিত এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কামারহাটি পুরসভায় নিয়োগ হয়েছে ৩০৩ জনের, বরানগর পুরসভায় নিয়োগ হয়েছে ২৭৬ জনে, টিটাগড় পুরসভায় নিয়োগ ২২১ জনের। এছাড়াও আরও বেশ কয়েকটি পুরসভায় ব্যাপক নিয়োগ হয়েছে বলে চার্জশিটে উল্লেখ।

তবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সবথেকে বেশি নিয়োগ হয়েছে দমদম পুরসভায়। সিবিআই'য়ের চার্জশিট অনুযায়ী দক্ষিণ দমদম পুরসভায় ৩২৯ জনের নিয়োগ হয়েছে। আর এই সমস্ত নিয়োগ ধৃত অয়ন শীলের সংস্থার মাধ্যমে হয়েছে। ফলে বিপুল এই চাকরি এখন সিবিআই স্ক্যানারে রয়েছে বলে জানা যাচ্ছে। খুব শীঘ্রই এই বিষয়ে ব্যবস্থা নিতে পারে সিবিআই।

প্রয়োজনে টাকার বিনিময়ে যারা চাকরি পেয়েছেন তাঁদেরকে তলব করে জেরা করা হতে পারে বলেও জানা গিয়েছে। কীভাবে কাকে টাকা দিয়েছেন সেই সমস্ত তথ্যের সূত্রে পৌঁছতেই এই জেরা করা হতে পারে বলে খবর।

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করার সময়ই পুরসভাগুলিতে নিয়োগেও যে দুর্নীতি হয়েছে তা সামনে আসে। নিয়োগ কেলেঙ্কারিতে ধৃত অয়ন শীলকে জেরা এবং তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক তথ্য এবং নথি পান। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে পুরসভাগুলিতেও নিয়োগে যে কেলেঙ্কারি হয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করে সিবিআই এবং ইডি।

তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়ের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, করোনার সময় দক্ষিণ দমদম পুরসভায় রাতারাতি ২৯ জনের চাকরি হয়। আর তা সম্পূর্ণ ভাবে বেআইনি ভাবে হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+