বালি, বিধাননগর, আসানসোল, সব পুর বোর্ডই দখল তৃণমূলের
কলকাতা, ১০ অক্টোবর : বিরোধীদের ভোট বয়কট হোক বা সামগ্রিক দুর্বলতা, সবকিছুরই ছাপ রেখে গেল সদ্য সমাপ্ত বিতর্কিত তিনটি পুরভোট। প্রত্যাশামতোই বালি পুরসভার ১৬টি আসনের মধ্যে সবকটিতেই জয়ী হল তৃণমূল।
অন্যদিকে ফের একবার বিধাননগর পুরবোর্ড দখল রাজ্যের শাসক দলের। এখানকার ৪১টি ওয়ার্ডের মধ্যে ৩৭টি আসন পেয়েছে শাসক দল। বামেরা ২টি ও কংগ্রেস ২টি করে আসন জিতেছে রয়েছে। বিতর্কিত ৪১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অনিন্দ্যো চট্টোপাধ্যায় জয়ী হয়েছেন।

অন্যদিকে আসানসোল পুরবোর্ডের ১০৬টি আসনের মধ্যে তৃণমূল ৭৪টি, বামেরা ১৭টি, কংগ্রেস ৩টি, বিজেপি ৮টি ও অন্যান্যরা ৪টি আসন পেয়েছে।












Click it and Unblock the Notifications