Municipal election Result 2022: দিলীপের গড়ে ফুটল ঘাসফুল, অর্জুনের ডেরায় নির্মম হার বিজেপির

Municipal election Result 2022: দিলীপের গড়ে ফুটল ঘাসফুল, অর্জুনের ডেরায় নির্মম হার বিজেপির

গড় ধরে রাখতে পারলেন না দিলীপ ঘোষও। খড়গপুরে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে অর্জুন সিংয়ের গড়েও বড় ধাক্কা খেয়েছে বিজেপি। খড়পুরেও বিপুল ভোটে জয়ী গয়েছে তৃণমূল কংগ্রেস। কোনও ভাবেই বিজেপিকে টিকিয়ে রাখতে পারেননি অর্জুন সিং, দিলীপ ঘোষরা। শুভেন্দুর গড় কাঁথিতেও ধরাশায়ী হয়েছে বিজেপি।

দিলীপের গড় দখল তৃণমূলের

দিলীপের গড় দখল তৃণমূলের

বিধানসভা ভোটের পর পুরসভা ভোটে যেন আরও ধুয়ে মুছে সাফ হয়ে গেল বিজেপি। আগের পুরসভা গুলির একটিতেও জিততে পারেনি বিজেপি। এবার বাকি ১০৭টি পুরসভাতেও পদ্মফু নিশ্চিহ্ন হয়ে গেল বলতেই হবে। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের গড় খড়পুরেও একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে বিজেপি। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে খড়পুররে প্রার্থী হিয়েছিলেন হিরণ। তৃণমূলের প্রার্থী হয়ে বিপুল ভোটে জিতেছেন তিনি। মোট ৩৫টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ২০টি আসন। বিজেপি এবং কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াই করে ৬টি করে আসন পেয়েছে। আর নির্দল পেয়েছে ১টি আসন। বামেরা পেয়েছে ২টি আসন।

দিলীপের বার্তা

দিলীপের বার্তা

ভোটের গণনা শুরুর আগেই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন তৃণমূল জিতবে ঠিকই কিন্তু আশানুরূপ ফল হবে না। বিজেপি নেতার সেই বক্তব্যকে এক প্রকার মিথ্যে প্রমাণ করেই গোটা রাজ্য জুড়ে সবুজ ঝড় বইছে। বিধানসভা নির্বাচনের পর পুরসভা ভোটেও জেলায় জেলায় জয় নিশ্চিত করেছে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গেও বইছে সবুজ ঝড়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কেন্দ্র বালুরঘাটেও জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। উত্তর বঙ্গের প্রায় সব জেলাতেই বিরোধী শূন্য ভাবে জিতেছে তৃণমূল কংগ্রেস।

অর্জুনের গড়েও বিজেপির হার

অর্জুনের গড়েও বিজেপির হার

পুরসভা ভোটের দিল তুলকালাম কাণ্ড হয়েছিল ভাটপাড়ায়। ছাপ্পা ভোটের অভিযোগে ময়দানে নেমেিছলেন খোদ ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয়েছিল সেদিন। তুমুল অশান্তি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী সেখানে যায়। গ্রেফতার করা হয়েছিল অর্জুন সিংয়ের আত্মীয় সঞ্জয় সিংকেও। তারপরেও ভাটপাড়ায় খাতা খুলতে পারেনি বিজেপি। তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে ভাটপাড়ায়। প্রায় সব ওয়ার্ডেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। শুধু ভাটপাড়া নয়, অর্জুনের নিজের কেন্দ্র ব্যারাকপুরেও এক প্রকার বিরোধী শূন্য করে জিতেছে তৃণমূল কংগ্রেস।

উত্তর ২৪ পরগনার অধিকাংশ আসনে জয় তৃণমূলের

উত্তর ২৪ পরগনার অধিকাংশ আসনে জয় তৃণমূলের

উত্তর ২৪ পরগনার অধিকাংশ পুরসভা কেন্দ্রই বিরোধী শূন্য হয়েছে। নৈহাটি, হালিশহর, ব্যারাকপুর, কাচরাপাড়া, বরানগর কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। কাঁচরাপাড়ায় তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। প্রসঙ্গত উল্লেখ্য বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন শুভ্রাংশু। কিন্তু জিততে পারেননি। হার স্বীকার করতে হয়েছিল তাঁেক। তারপরেই ছেলেকে নিয়ে ফের তৃণমূল কংগ্রেসে যোগ দেন মুকুল রায়। তারপরেই শুভ্রাংশুকে পুরসভা ভোটের টিকিট দেয় তৃণমূল কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+