Municipal Election: চড়ছে পারদ! 'দুয়ারে প্রহারে'র পর উদয়নের হাঁটু ভাঙার হুঁশিয়ারি, পাল্টা কটাক্ষ বিজেপির
Municipal Election: চড়ছে পারদ! 'দুয়ারে প্রহারে'র পর উদয়নের হাঁটু ভাঙার হুঁশিয়ারি, পাল্টা কটাক্ষ বিজেপির
সাম্প্রতিক সময়ে রাজ্যে কোনো বিধানসভা কেন্দ্র থেকে সব থেকে বেশি ভোটে জেতার নজির তৃণমূলের (trinamool congress) দখলে এবং তা দিনহাটায় (dinhata)। দিন কয়েক আগে সেখান সেখানকার বিধায়ক ভোট প্রচারে গিয়ে দুয়ারে প্রহার-এর হুঁশিয়ারি দিয়েছিলেন। আর এবার তিনি হাঁটু ভাঙার হুঁশিয়ারি দিলেন।

দুয়ারে প্রহারের হুঁশিয়ারি
গতমাসের শেষের দিকে দিনহাটা পুরসভার নয় নম্বর ওয়ার্ডে দলের কর্মীসভায় গিয়ে দুয়ারে প্রহারের হুঁশিয়ারি দিয়েছিলেন উদয়ন গুহ। জেলা তৃণমূলের চেয়ারম্যান বলেছিলেন, নারায়ণের ভাণ্ডারের সুযোগ নিয়ে যদি কেউ তৃণমূলকে ভোট না দেন তাহলে নতুন প্রকল্প চালু করা হবে। তা হল দুয়ারে প্রহার। তাই দুয়ারে প্রহারের মুখোমুখি না হতে চাইলে, সবাইকে কোন পথে চলতে হবে, সেই বার্তাও দিয়েছিলেন তিনি। যার বিরুদ্ধে অবশ্য বিজেপি কোতয়ালি থানায় মামলাও করে।

এবার হাঁটু ভাঙার হুঁশিয়ারি
তিনি যে দমে যাওয়ার নন, তা ফের একবার প্রকাশ করলেন উদয়ন গুহ। উদয়ন গুহ বলেছেন, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বাণেশ্বরে সবা করে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছেন। কিন্তু তিনি চলে যেতেই বিজেপির নেতারা সেই জায়গায় গিয়ে আলাদা রাজ্যের দাবি তুলেছেন। তিনি নাম উল্লেখ করেই বলেন, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা আলাদা রাজ্যের দাবি করেছেন। এব্যাপারে হুঁশিয়ারি দিয়ে উদয়ন গুহ বলেছেন, যদি কারও হিম্মত থাকে তো, কোচবিহারের কোনও জায়গায় মিছিল করে আলাদা রাজ্যের দাবি তুলুন। হাঁটু আস্ত নিয়ে তিনি ফিরে যেতে পারবেন না। তুফানগঞ্জের বিধায়ককে নিশানা করে উদয়ন গুহ বলেছেন, নেত্রী (মমতা) চলে যাওয়ার পরেই ইঁদুরের মতো লাফাতে লাফাতে আলাদা রাজ্যের দাবি করা হয়েছে। উদয়ন গুহ বলেছেন, আলাদা রাজ্যের দাবি তোলা নিশীথ প্রামাণিককে দিনহাটা থেকে মুছে দেওয়া হয়েছে।

তুফানগঞ্জকে ১২-০ করার ডাক
তবে আলাদা রাজ্যের দাবি এখানে গৌণ। তুফানগঞ্জ পুরসভার সব আসনই তৃণমূলের হাতে তুলে দেওয়াটাই সব থেকে বড় দাবি। উদয়ন গুহ বলেছেন, দলের নেত্রী তাঁকে তুফানগঞ্জের দায়িত্ব দিয়েছেন। তুফানগঞ্জকে ১২-০ করার ডাক দিয়েছেন তিনি। বিধানসভা নির্বাচনে বিজেপি যেমন তুফানগঞ্জ আসন দখল করেছিলেন, অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বাড়িও তুফানগঞ্জে। পুরভোটে তুফানগঞ্জ থেকে বিজেপিকে মুছে দেতি সাধারণ মানুষের কাছে অনুরোধ করেছেন উদয়ন গুহ।

কটাক্ষ বিজেপির
অন্যদিকে উদয়ন গুহের এই মন্তব্যকে কটাক্ষ করেছেন বিজেপির তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা রায়। তিনি বলেছেন, তৃণমূল তুফানগঞ্জে হারের ভয় করছে, সেই কারণে এই ধরনের হুঁশিয়ারি। হুমকি দিয়ে তৃণমূল সফল হতে পারবে না বলেও মন্তব্য করেছেন তিনি।












Click it and Unblock the Notifications