Municipal Election 2022: কাঁথিতে এজেন্ট বসাতে বুথে সৌমেন্দু! ভোটের নামে সন্ত্রাসের অভিযোগ অধীরের
রাজ্যের ১০৮ টি পুরসভা নির্বাচনের দিনের সকাল থেকেই বিভিন্ন জায়গায় তৃণমূলের বিরুদ্ধে হামলা ও ভয় দেখানোর অভিযোগ বিরোধীদের। বেশ কিছু জায়গায় বিরোধী নেতারা পাল্টা প্রতিরোধে নেমেছেন। কাঁথিতে এজেন্টকে বসতে বাধা দেওয়ার অ
রাজ্যের ১০৮ টি পুরসভা নির্বাচনের (municipal election) দিনের সকাল থেকেই বিভিন্ন জায়গায় তৃণমূলের বিরুদ্ধে হামলা ও ভয় দেখানোর অভিযোগ বিরোধীদের। বেশ কিছু জায়গায় বিরোধী নেতারা পাল্টা প্রতিরোধে নেমেছেন। কাঁথিতে এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়ার পরেই সেখানে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। অন্যদিকে বহরমপুরে রাস্তায় নেমে দলের এজেন্টদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে।

কাঁথিতে এজেন্ট বসাতে বুথে সৌমেন্দু
এদিন সকালে কাঁথিতে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলে বিজেপি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ২১ নম্বর ওয়ার্ডে রাস্তায় নামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। শুধু ২১ নম্বর ওয়ার্ডেই নয় ২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী গৌতম দাসের ছেলেকে মারধর করা হয় বলে অভিযোগ। গৌতম দাসের ফোনও কেড়ে নেওয়া হয়। সেখানে সংবাদ মাধ্যম গেলে তাদের ওপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ।

অভিযোগ অস্বীকার তৃণমূলের
যদিও তৃণমূলের তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। পাল্টা অভিযোগ করে বলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বুথে বুথে ঘুরে ভোটারদের প্রভাবিত করছেন সৌমেন্দু অধিকারী। অন্যদিকে নিজের ওয়ার্ডে ভোট জিকে বেরিয়ে মৎস্যমন্ত্রী অখিল গিরি বলেছেন ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ। কোথাও কোনও রকমের হামলার ঘটনা ঘটেনি।

পথে নেমেছেন অধীর চৌধুরীও
এদিন ভোর থেকেই বহরমপুরের বিভিন্ন ওয়ার্ড থেকে এজেন্টদের বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ পেয়েছেন সাংসদ অধীর চৌধুরী। এদিন সকালেই তিনি পৌঁছে যান ৮ নম্বর ওয়ার্ডে। অভিযোগ করেন, সকাল থেকে মহিলা এজেন্টদের বাঁশ-লাঠি নিয়ে তাড়া করা হচ্ছে। এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ তিনি করেন। ৭ নম্বর ওয়ার্ডের পোলিং এজেন্টকে নিজের গাড়িতে তুলে বুথে নিয়ে যান অধীর চৌধুরী। অধীর চৌধুরী বুথে পৌঁছতেই তৃণমূলের কর্মীরা কার্যত তাঁকে বাধা দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান চলে সেখানে।

ভোটের নামে সন্ত্রাসের অভিযোগ অধীরের
এদিন অধীর চৌধুরী অভিযোগ করেছেন ভোটের নামে সন্ত্রাস করা হচ্ছে। কানে রিভলবার ঠেকিয়ে তৃণমূল ভোট করাচ্ছে। এদিন সকালে তাঁর ঘুম ভেঙেছে দলের কর্মীদের ফোনে। তিনি বলেন, প্রার্থী ও এজেন্টদের রিভলবার নিয়ে তৃণমূল কর্মীরা তাড়া করে বলে অভিযোগ করেছেন তিনি। এমন কী কংগ্রেস প্রার্থীকে প্রার্থীপদ প্রত্যাহার করার জন্য ৩০ লক্ষ টাকার অফার দেওয়া হয়েছিল। তবুও তিনি প্রার্থী পদ প্রত্যাহার করেননি।












Click it and Unblock the Notifications