Municipal Election 2022: গৌতম হবেন শিলিগুড়ির মেয়র! দলে আলোচনা করে ৩ কর্পোরেশন নিয়ে সিদ্ধান্ত, বললেন মমতা
চার পুর কর্পোরেশনের ( west bengal municipal election 2022) ফল নিয়ে সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। ভোটের দিন দু-একটি তুচ্ছ ঘটনা ছাড়া ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপ
চার পুর কর্পোরেশনের ( west bengal municipal election 2022) ফল নিয়ে সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। ভোটের দিন দু-একটি তুচ্ছ ঘটনা ছাড়া ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ ছিল বলেও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন শিলিগুড়ির (siliguri) পরবর্তী মেয়র হতে চলেছেন গৌতম দেব (goutam deb)।

সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়েছেন
মুখ্যমন্ত্রী এদিন ৪ পুর কর্পোরেশনে বিপুল জয়ে এই চার পুর এলাকার সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়েছেন। তিনি দাবি করেছেন মানুষ শান্তিপূর্ণভাবেই ভোট দিয়েছেন। তবে সেদিন বিধাননগর কিংবা আসানসোলে অশান্তির খবর মুখ্যমন্ত্রী মানতে চাননি। তাঁর অভিযোগ আসানসোলে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর চক্রান্ত করা হয়েছিল। তৃণমূল তথা সরকারের কাজে খুশি হয়েই মানুষ ভোট দিয়েছে বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

শিলিগুড়িতে মেয়র গৌতম দেব
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেছেন গৌতম দেব শিলিগুড়ির মেয়র হবেন। কেননা তিনিই সেখানে সিনিয়র। এছাড়াও বাকি তিন পুরসভার মেয়র সম্পর্কে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। সেখান থেকে ফেরার পরেই এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। বিধাননগরে কৃষ্ণা চক্রবর্তীই ফের মেয়র হবেন কিনা, তা নিয়ে স্পষ্ট কোনও উত্তর দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি কৃষ্ণা চক্রবর্তী প্রশংসা করেছেন।

মমতাই সব বলেছেন গৌতম দেব
দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণাকে স্বাগত জানিয়ে গৌতম দেব বলেছেন, তাঁর জীবনে মমতা বন্দ্যোপাধ্যায়ই সব। এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। ছাত্র রাজনীতির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বড় সুযোগ দিয়েছিলেন। তিনি যে এখন গৌতম দেব, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই, জানিয়েছেন শিলিগুড়ির হবু মেয়র গৌতম দেব। তিনি বলেছেন শহরের অনেক কিছু করার আছে। মানুষ যা চাইবেন তা করা হবে।

২০০৯-এর বৃত্ত সম্পূর্ণ হল, বলেছেন গৌতম দেব
এবারের পুর কর্পোরেশন নির্বাচনে তৃণমূল কংগ্রেস শিলিগুড়ির ৪৭ টি আসনের মধ্যে একাই ৩৭ টি আসনে এগিয়ে রয়েছে। একদিকে যেমন ৩৩ নম্বর ওয়ার্জ থেকে গৌতম দেব বড় ব্যবধানে জয়ী হয়েছেন, অন্যদিকে ৬ নম্বর ওয়ার্ড থেকে পরাজিত হয়েছেন সিপিআইএম-এর অশোক ভট্টাচার্য। শিলিগুড়িতে বিজেপি ৫ টি আসনে, বামেরা ৪ টি আসনে এবং কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে। এবারের জয় নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে গৌতম দেব বলেছেন, ২০০৯ সালের বৃত্ত সম্পূর্ণ হল। প্রসঙ্গত দীর্ঘদিন বামেরা টানা শিলিগুড়িতে ক্ষমতায় ছিল। ২০০৯ সালে প্রথমবার শিলিগুড়িতে জয়ী হয় তৃণমূল ও কংগ্রেসের জোট। কিন্তু মেয়র পদ নিয়ে বিবাদের জেরে প্রথমে বামেদের সমর্থন নিয়ে এবং ২০১১ সালের পরে তৃণমূলের সমর্থন নিয়ে বোর্ড গড়ে কংগ্রেস। ২০১৫ সালেও জয় পায়নি তৃণমূল কংগ্রেস। সেবারও বোর্ড তৈরি করে বাম এবং কংগ্রেস। লোকসভা ভোটে দার্জিলিং আসন দয়ের পরে শিলিগুড়ির আসনও দয় করে বিজেপি। তবে এবার অধিকাংশ আসনে জয় পেয়ে খুশি গৌতম দেব স্বভাবতই জানিয়েছেন, ২০০৯-এর বৃত্ত সম্পূর্ণ হল।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications