Municipal Election 2022: 'দানা' খাওয়ানো মমতাকে নিয়ে দুমদাম মন্তব্য নয়! 'ছোট ভাই' শুভেন্দুকে সতর্ক করলেন মদন

Municipal Election 2022: 'দানা' খাওয়ানো মমতাকে নিয়ে দুমদাম মন্তব্য নয়! 'ছোট ভাই' শুভেন্দুকে সতর্ক করলেন মদন

কামারহাটিতে (kamarhati) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রচারে যাওয়া নিয়ে সতর্ক করলেন তৃণমূল (Trinamool Congress) বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। তিনি বলেছেন, যদি চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা কামারহাটিতে প্রচারে আসে, তাহলে ভুল করবে। পাল্টা মদন মিত্রকে চ্যালেঞ্জ করেছেন ব্যারাকপুরের বিজেপি (bjp) সাংসদ অর্জুন সিং (Arjun Singh)।

ভবানীপুরে বেঁচে গিয়েছেন শুভেন্দু

ভবানীপুরে বেঁচে গিয়েছেন শুভেন্দু

মদন মিত্র বলেছেন, শুভেন্দু অধিকারী নিজের এলাকা সামলাতে পারছেন না। আর এর আগে ভবানীপুরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আলপটকা মন্তব্য করেছিলেন। মদন মিত্র বলেছেন, সেই সময় ভবানীপুরে গিয়ে বেঁচে গিয়েছিলেন। শুভেন্দু অধিকারীকে সতর্ক করে মদন মিত্র বলেছেন, সাবধানে চলাফেরা করবেন। ভবানীপুরে কোনও বড় ঘটনা ঘটলে বিজেপি দায়ী থাকবে।

 মমতা সম্পর্কে দুমদাম মন্তব্য নয়

মমতা সম্পর্কে দুমদাম মন্তব্য নয়

মদন মিত্র শুভেন্দু অধিকারীকে ছোটভাই বলে সম্বোধন করে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি যেন দুমদাম মন্তব্য না করেন। মদন মিত্রের দাবি শুভেন্দু অধিকারীকে তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ই দানা খাইয়েছেন। তিনি আরও বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অবাঞ্ছিত কোনও মন্তব্য করলে তৃণমূল কর্মীরা তার প্রতিবাদ করবেন, তখন বিষয়টি ভাল হবে না। কামারহাটিতে বিরোধীরা অশান্তির চক্রান্ত করছে বলেও অভিযোগ করেছেন মদন মিত্র।

পাল্টা দিয়েছেন অর্জুন সিং

পাল্টা দিয়েছেন অর্জুন সিং

শুভেন্দু অধিকারীকে মদন মিত্রের হুঁশিয়ারির পাল্টা দিয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। মদন মিত্রকে মাতাল মদন বলে কটাক্ষ করে তিনি বলেছেন, ওর কথার উত্তর দেওয়ার কোনও মানে নেই। তিনি সতর্ক করে বলেছেন, শুভেন্দু অধিকারী যদি মনে করেন, তাহলে তিনি আজই আসতে পারেন কামারহাটিতে। তিনি চ্যালেঞ্জ করে বলেছেন, ক্ষমতা থাকলে আটকান, তিনিও (অর্জুন সিং) শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন। তিনি কটাক্ষ করে বলেছেন তিনি কোথায় যাবেন, তা কিনা ঠিক করে দেবেন মদন মিত্র। তিনি আরও বলেছেন, মদন মিত্রের মতো লোককে দিয়ে তৃণমূল ভয়ে বাতাবরণ তৈরিী করেছে। অর্জুন সিং বলেছেন, তাঁকেও একটা সময় মদন মিত্র বলেছিল কবজি কেটে নেবে। তা তার কবজি তো ঠিক জায়গাতেই রয়েছে।

 আগেও শুভেন্দুকে নিশানা করেছিলেন মদন

আগেও শুভেন্দুকে নিশানা করেছিলেন মদন

তবে শুধু এখনই নয়, একমাস আগেও শুভেন্দু অধিকারীকে নিশানা করেছিলেন মদন মিত্র। পাশাপাশি নিশানা করেছিলেন শিশির অধিকারীকে। মদন মিত্র বলেছিলেন সিঙ্গুরে জুস বলে মদ খাইয়েছিলেন শিশিপ অধিকারী। যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। এবার তিনি ফের একবার শুভেন্দু অধিকারীকে চোর বলে সম্বোধন করলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+