Municipal election 2022: রণক্ষেত্র কামারহাটি, বোমাবাজি-দুষ্কৃতি তাণ্ডব, পুলিশ মারছে তৃণমূলকে, দাবি মদনের
Municipal election 2022: রণক্ষেত্র কামারহাটি, বোমাবাজি-দুষ্কৃতি তাণ্ডব, পুলিশ মারছে তৃণমূলকে, দাবি মদনের
পুরসভা ভোটে রণক্ষেত্রের চেহারা নিয়েছে কামারহাটির। বাইকে করে এসে বহিরাগত দুষ্কৃতীরা কামারহাটিতে তাণ্ডব চালায় বলে অভিযোগ। এমনকী কামারহাটিতে বোমাবাজিও করা হয়েছে বলে অভিযোগ। কামারহাটির ২৫ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী অদ্রি রায়ের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বেশ কয়েকটি গাড়ি নিয়ে এসেছিল দুষ্কৃতীরা। ব়্যাফ নামিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গিয়েছে। এদিকে রাজ্যপুলিশের অতিতৎপরতাকে নিশানা করেছেন বিধায়ক মদন মিত্র। পুলিশ বিজেপির হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন তিনি।

শেষবেলায় রণক্ষেত্র কামারহাটি
সকাল থেকে কামারহাটিতে নির্বিঘ্নে ভোট চললেও দুপুর থেকে উত্তেজনা বাড়তে শুরু করে কামারহাটির বিভিন্ন এলাকায়। বাইরে থেকে বাইকে করে এসে দুষ্কৃতীরা বিভিন্ন ওয়ার্ডে তাণ্ডব চালায় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস থেকে শুরু বামফ্রন্ট, বিজেপি সব দলের কর্মী সমর্থকদের মধ্যেই তুমুল অশান্তি তৈরি হয়। দুই দলের মধ্যে তুমুল সংঘর্ষ বেধেছে কামারহাটিতে দফায় দফায়। কামারহাটির ২৯ নম্বর ওয়ার্ডে বাঁশ নিয়ে একে অপরের দিকে তাড়া করে বলে অভিযোগ। শেষে ব়্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

পাল্টা নিশানা মদন মিত্রের
মদন মিত্র পাল্টা নিশানা করেছেন রাজ্যপুলিশকে। তিনি অভিযোগ করেছেন পুলিশ বিজেপির হয়ে কাজ করছে। তৃণমূল কর্মীদের বেছে বেছে মারা হচ্ছে। পুলিশ সময় মত ব্যবস্থা না নিলে তিনি নিজে নির্বাচনের ময়দানে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। দুপুরের পর থেকে অশান্ত হয়ে উঠেছিল কামারপুকুর। তারপরেই অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। তুমুল অশান্তি শুরু হয়। শাসক দলের সঙ্গে বাম, বিজেপি এবং কংগ্রেসের কর্মী সমর্থকদের তৃণমূল কংগ্রেসের তুমুল অশান্তি শুরু হয়। তারপরেই হুঁশিয়ারি দেন মদন মিত্র।

নজিরবিহীন অশান্তি
পুরভোটে এবার রাজ্যে নজিরবিহীন অশান্তি তৈরি হয়েছে। সকাল থেকেই একাধিক জায়গায় দফায় দফায় অশান্তি চলছে। ইভিএম ভাঙচুর থেকে শুরু করে এজেন্টদের মারধর। প্রার্থীকে মারধর। বুথ দখল, ছাপ্পা ভোটের মত ঘটনা ঘটে চলেছে দফায় দফায়। গ্রেফতার বিজেপি প্রার্থী, নির্দল প্রার্থী। সোনারপুরে নির্দল প্রার্থীর পোশাক খুলে নেওয়ার হুঁশিয়ারি এমনই ঘটনা ঘটেছিল। উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় তুমুল অশান্তি হয়েছে। শুধু কামারহাটি নয় ভাটপাড়া, খড়দহ, ব্যারাকপুর সহ একাধিক জায়গায় বুথ দখল প্রার্থীদের মারধরের মত একাধিক ঘটনা ঘটেছে।

অশান্তি জেলায় জেলা
উত্তর থেকে দক্ষিণ। পূর্ব থেকে পশ্চিম সব পুরসভা কেন্দ্রেই অশান্তির খবর পাওয়া গিেয়ছে। ডালখোলায় গুলি চলার অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের বহরমপুরে দফায় দফায় প্রদেশ কংগ্রেস সভাপতিকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। তাঁকে ঘিরে স্লোগান দিতে থাকেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের কাঁথিতেও সৌমেন্দু অধিকারীকে ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা। কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোটারদের প্রভাবিত করছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।












Click it and Unblock the Notifications