Municipal election 2022: পুরভোটের নতুন ট্রেন্ড ইভিএম ভাঙচুর, শাসক দলতে রুখতে বিজেপির নয়া হাতিয়ার
Municipal election 2022: পুরভোটের নতুন ট্রেন্ড ইভিএম ভাঙচুর, শাসক দলতে রুখতে বিজেপির নয়া হাতিয়ার
রাজ্যের ১০৭টি পুরসভা ভোটে নজির বিহীন অশান্তি। ভোট ভাল করে শুরু হওয়ার আগে থেকেই জেলায় জেলায় বুথে বুথে অশান্তি শুরু হয়ে গিয়েছে। সকাল থেকেই নতুন ট্রেন্ড দেখা গিয়েছে পুরভোটে। দেদার বুথ দখল ছাপ্পা ভোটের পাশাপাশি চলেছে ইভিএম ভাঙচুরের মত নজির বিহীন ঘটনা। একটি দুটি নয় একাধিক বুথে বিজেপি কর্মী সমর্থক থেকে প্রার্থী নিজে ইভিএম ভেঙেছেন। ইতিমধ্যেই এই নিয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

রাজপুর সোনারপুরে একাধিক বুথে ইভিএম ভাঙচুর
ভোট শুরুর আগে থেকেই রাজপুর সোনারপুরে উত্তেজনা ছড়িয়েছে। ১৭ নম্বর ওয়ার্ডের বুথে মক পোিলংয়ের সময়ই এক দল ছেলে বুথের ভেতরে ঢুকে পড়ে বলে অভিযোগ। রাজপুরের বিদ্যানিধি হাইস্কুলের বুথে এক প্রকার তাণ্ডব চালায় বহিরাগতরা। কংগ্রেস প্রার্থীকে মারধর করে বের করে দেওয়া হয়। তাঁর জামা ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগষ বের করে দেওয়া হয় কংগ্রেস, নির্দল এবং বামেদের নির্বাচনী এজেন্টদেরও। পুলিশের সঙ্গেই রীতিমত হাতাহাতি শুরু হয়ে যায় বিরোধী দলের এজেন্টদের সঙ্গে। পরিস্থিতি সামাল গিতে পুলিশকে লাঠি চার্জ করতে হয়। এই বুথেই দুটি ইভিএম ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। শুধু ১৭ নম্বর ওয়ার্ডে নয় এছাড়াও আরও তিনটি বুথে ইভিএম ভাঙচুর করা হয়েছে। ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

বারাসতে ইভিএম ভাঙলেন প্রার্থী
বারাসতে তো কোনও বহিরাগত নন স্বয়ং বিজেপি প্রার্থী নিজে । বারাসতের ১৭ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী শ্যামলী সাহা বুথে ঢুকে পর পর দুটো ইভিএম ভেঙে দেন বলে অভিযোগ। তিনি অভিযোগ করেছেন সকাল থেকেই বুথের ভেতরে তাঁর এজেন্টকে বসতে দেওয়া হচ্ছিল না। তৃণমূল বুথ দখল করে বুথে ছাপ্পা ভোট দিচ্ছিল। তার প্রতিবাদ করেছেন তিনি। ঘটনার পরেই বিজেপি প্রার্থীকে বুথে আটকে রেখে অন্য মহিলারা চড় থাপ্পর মারতে থাকেন। পুলিশের সামনেই তুমুল হাতাহাতাহি শুরু হয়ে যায়।

উত্তর দমদমে ইভিএম ভাঙচুর
উত্তর দমদমে ৩১ নম্বর ওয়ার্ডেও বুথ ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেখানে বহিরাগতরা বুথ এসে ইভিএম ভাঙচুর করেছে বলে অভিযোগ। উত্তর দমদম পুরসভার একাধিক বুথে ইভিএম ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেখানে দাপিয়ে বেরাচ্ছে বহিরাগতরা। পুলিশের সামনেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিরোধী দলের এজেন্টদের মেরে বের করে দেয় বলে অভিযোগ। এই নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বনগাঁতেও ব্যপক ভোট লুঠের অভিযোগ উঠেছে।

বসিরহাটেও ইভিএম ভাঙচুর
বসিরহাটেও ইভিএম ভাঙচুরের অভিযোগ উঠেছে। বসিরহাচের ৪ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মী সমর্থকরা ইভিএন ভাঙচুর করে বলে অভিযোগ। এদিকে আবার অর্জুন সিংয়ের গড় ভাটপাড়ার ৯ নম্বর ওয়ার্ডের ৪৩ নম্বর বুথে ইভিএম ভাঙচুর করা হয় বলে অভিযোগ। অর্জুন সিং নিজে ভোটের আগে দলীয় কর্মীদের ইভিএম ভাঙচুরের বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন এবার কেউ ছাপ্পা ভোট বা বুথ দখল করতে হলে ইভিএম ভাঙচুর করা হবে।












Click it and Unblock the Notifications