Municipal election 2022: কাঁচা বাঁশ নিয়ে আছি, ভোটের মাঝেই ইঙ্গিতপূর্ণ বার্তা দিলীপ ঘোষের

Municipal election 2022: কাঁচা বাঁশ নিয়ে আছি, ভোটের মাঝেই ইঙ্গিতপূর্ণ বার্তা দিলীপ ঘোষের

পুরসভা ভোটের দিন তৃণমূল কংগ্রেসকে নিশানা করে তীব্র আক্রমণ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। সকাল থেকে খড়গপুরে ভোটের উপর নজর রেখে চলেছেন তিনি। বুথে বুথে গন্ডোগোল এবং ছাপ্পা ভোটের অভিযোগ প্রকাশ্যে আসতেই দিলীপ ঘোষ বলেছেন কাঁচা বাঁশ রেডি রেখেছি। গতকালই তাঁকে নো মুভমেন্ট নোটিস ধরিয়েছে পুলিশ।

তৃণমূল কংগ্রেস নিশানা দিলীপের

তৃণমূল কংগ্রেস নিশানা দিলীপের

রাজ্যে ১০৭টি কেন্দ্রে পুরসভা ভোট চলছে। ভোট শুরুর আগে থেকেই দিকে দিকে অশান্তির খবর পাওয়া যাচ্ছে। কোথাও বুথ জ্যাম। কোথাও এজেন্টদের বসতে না দেওয়া কোথাও আবার ইভিএম ভাঙচুরের ঘটনাও ঘটছে। একাধিক জায়গায় বুথে বিজেপি প্রার্থীদের এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ উঠেছে। তারপরেই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ রীতিমত হুঙ্কার দিয়ে বলেছেন, কাঁচা বাঁশ আমরা রেডি রেখেছি। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির এই বার্তা বিজেপি কর্মীদের অশান্তিতে প্ররোচনা দেবে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।

দিলীপকে নো মুভমেন্ট নোটিস

দিলীপকে নো মুভমেন্ট নোটিস

গতকাল রাত থেকেই দিলীপ ঘোষকে নিয়ে চাপান উতোর চলছে খড়গপুরে। পুরভোট থাকায় গতকাল রাতেই তিনি কলকাতা থেকে খড়গপুরে যান। তিনি সেখানে থাকলে পুরভোটে অশান্তি ছড়াতে পারে আশঙ্কায় পুলিশ তাঁকে কলকাতায় ফিরে যাওয়ার অনুরোধ জানায়। কিন্তু দিলীপ ঘোষ কিছুতেই তা মানতে চাননি। তিনি এলাকা ছেড়ে যাবেন না বলে জানান। তারপরেই রাতারাতি পুলিশ তাঁকে নো মুভমেন্ট নোটিস ধরায়। দিলীপ ঘোষ ডেপুটি ম্যাজিস্ট্রেটের নির্দেশ অমান্য করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

ইভিএম ভাঙচুর

ইভিএম ভাঙচুর

১০৭টি পুরসভা নির্বাচনে সকাল থেকেই তুমুল অশান্তি বুথে বুথে। অর্জুন সিংয়ের কথা সত্যি করেই একাধিক বুথে চলছে ইভিএম ভাঙচুর। এবং বিজেপি প্রার্থী এবং বিজেপি কর্মীরাই একাধিক কেন্দ্রে এই ঘটনা ঘটিয়েছেন। রাজপুর-সোনারপুরে একাধিক বুথে ইভিএম ভাঙচুরের ঘটনা ঘটেছে। বারাসতের ৭ নম্বর ওয়ার্ডে ইভিএম ভাঙচুর করেছেন বিজেপি প্রার্থী নিজে। বসিরহাটে এবং উত্তর দমদম পুরসভা এলাকার বেশ কিছু বুথে ইভিএম ভাঙচুরের ঘটনা ঘটেছে। অর্জুন সিংয়ের গড় ভাটপাড়াতেও ইভিএম ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ছাপ্পা ভোট, এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ

ছাপ্পা ভোট, এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ

রাজ্যের একাধিক বুঝে ছাপ্পা ভোট এবং ইভিএম ভাঙচুরের ঘটনা ঘটেছে। বারাসত, বনগাঁর একাধিক বুথে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে। একাধিক বুথে বিজেপি প্রার্থীর এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। বিজেপির অভিযোগ শাসক দল ভোট দিতে দিচ্ছে না সাধারণ মানুষকে। প্রসঙ্গত উল্লেখ্য আগেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর কথা বলেছিল বিজেপি। কিন্তু তাতে রাজি হয়নি কলকাতা হাউকোর্ট। নির্বাচন কমিশনের সিদ্ধান্তেই সিলমোহর দিয়েছিল তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+