Municipal election 2022: 'পুরভোট‌ তৃণমূলের ফল আশাজনক হবে না', গণনা শুরুর আগেই বার্তা দিলীপের

Municipal election 2022: 'পুরভোট‌ তৃণমূলের ফল আশাজনক হবে না', গণনা শুরুর আগেই বার্তা দিলীপের

পুরসভা ভোটের গণনা শুরুর আগেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। যেভাবে রাজ্যে ভোট লুঠ হয়েছে তা নজির বিহীন। তার পরেও তৃণমূল কংগ্রেসের ফলাফল আশানুরূপ হবে না। বুধবার প্রাতর্ভ্রমণে বেরিয়ে এমনই বার্তা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

গণনা শুরুর আগেই বার্তা দিলীপের

আজ রাজ্যের ১০৭টি পুরসভার ভোট গণনা। সকাল ৮টা থেকে বিভিন্ন গণনা কেন্দ্রে শুরু হয়ে গিয়েছে ভোট গণনা। অনেক কেন্দ্রেই এখন গণনা প্রকাশ্যে আসেনি। আগে থেকেই ৪টি ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ভোটের দিন গোটা রাজ্যেই একাধিক অশান্তির ছবি ধরা পড়েছিল। তার মধ্যে উত্তর ২৪ পরগনার রাজপুর-সোনার পুরে সর্বাধিক অশান্তিক খবর পাওয়া গিয়েছিল।

দিলীপ ঘোষ নিজের এলাকায় পৌঁছলে তাঁকে নো মুখমেন্ট নোটিস ধরায় পুলিশ। কলকাতায় ফিরে যেতে বাধ্য করা হয়। এবারের পুরভোটে একাধিক জায়গায় ইভিএম ভাঙার ট্রেন্ড দেখা গিয়েছিল। রাজপুর সোনারপুর, বসিরহাট, উত্তর দমদম সহ একাধিক জায়গায় বিেজপি কর্মী এমনকী প্রার্থীও ইভিএম ভাঙচুর করেছিলেন। সেই ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য।

বিজেপি পুরভোটে অশান্তির প্রতিবাদে পরের দিন ১২ ঘণ্টার বনধ পালন করে। তাতেও রাজ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছিল। পুরভোটে গণনার দিন তাই সকাল সকালই বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ দাবি করেন ভোট হয়েছে ঠিকই কিন্তু তাতে ছাপ্পা আর লুঠ চলেছে। তাতেও তৃণমূল কংগ্রেস তেমন জিততে পারবে না। জয় হলেও সেটা খুব সামান্য ব্যবধানেই হবে। তৃণমূল যে বিপুল জয় চেয়েছে সেটা করতে পারবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+