Municipal Election 2022: ইঁটের জবাব পাথরে! বুথ দখল হলে ভাঙা হবে ইভিএম, অর্জুন সিং-এর হুঁশিয়ারির ভিডিও ভাইরাল

রাজ্যে ১০৭ টি পুরসভার নির্বাচন (municipal election) হতে চলেছে ২৭ ফেব্রুয়ারি, রবিবার। তার আগে জোরদার প্রচার চলছে বিভিন্ন জায়গায়। এরই মধ্যে তৃণমূল (trinamool congress) বিধায়ক মদন মিত্রকে (madan mitra) হঁশিয়ারি দিতে দেখ

রাজ্যে ১০৭ টি পুরসভার নির্বাচন (municipal election) হতে চলেছে ২৭ ফেব্রুয়ারি, রবিবার। তার আগে জোরদার প্রচার চলছে বিভিন্ন জায়গায়। এরই মধ্যে তৃণমূল (trinamool congress) বিধায়ক মদন মিত্রকে (madan mitra) হঁশিয়ারি দিতে দেখা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে(suvendu adhikari) লক্ষ্য করে। তার পাল্টা জবাব দিয়েছেন ব্যারাকপুরের বিজেপি (bjp) সাংসদ অর্জুন সিং (Arjun Singn)। সেই ভিডিও (video) ইতিমধ্যেই ভাইরাল (viral) হয়েছে।

জবাব দেবে বিজেপি

জবাব দেবে বিজেপি

বিজেপি সাংসদ অর্জুন সিং বলেছেন, যদি তৃণমূলের গুণ্ডারা পুরসভা নির্বাচনে হিংসার আশ্রয় নেয়, তাহলে বিজেপি উপযুক্ত জবাব দেবে। রবিবার সন্ধেয় নিজের এলাকায় ভাটপাড়ায় প্রচার করছিলেন অর্জুন সিং। সেই সময় তিনি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তর দেন।

ইটের জবাব পাথরে

কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র কামারহাটি শুভেন্দু অধিকারীর আসা এবং মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কথা বলা নিয়ে সতর্ক করেছিলেন। যা নিয়ে পাল্টা তোপ দেগেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বলেছেন, ইটের জবাব পাথরে দেওয়া হবে। হুঁশিয়ারি দিয়ে অর্জুন সিং বলেছেন, একটা জায়গাতেও বুথ দখল হলে প্রিসাইডিং অফিসারের চাকরি নিয়ে প্রশ্ন উঠে যাবে। কেননা বুথের সব ইভিএম ভেঙে ফেলার হুঁশিয়ারিও তিনি দিয়েছেন।

৭২ ঘন্টা বনধ ডাকার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী

৭২ ঘন্টা বনধ ডাকার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী

প্রথমে কলকাতা এবং পরে আরও চারটি পুর কর্পোরেশনে নির্বাচন সম্পন্ন হয়েছে। সেইসব জায়গার নির্বাচনে তৃণমূল কংগ্রেস রিগিং-এর আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছে রাজ্যের প্রধান বিরোধী বিজেপি। এরই মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি ২৭ ফেব্রুয়ারি ভোটগ্রহণ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটানো হয়, তাহলে বিজেপি রাজ্যে ৭২ ঘন্টা বনধ ডাকবে।

নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বিজেপি

নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বিজেপি

বিজেপি আগেই পুর নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করেছিল রাজ্য নির্বাচন কমিশনের কাছে। কিন্তু সেই দাবি খারিজ হয়ে যাওয়ার পরে তারা হাইকোর্টে মামলাও করে। এদিকে অর্জুন সিং-এর হুঁশিয়ারি প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকদের ব্যাখ্যা হল, পুরসভা নির্বাচনের আগে নিজের গড়ে ভাঙনে চাপে রয়েছেন ব্যারাকপুরের সাংসদ। সুনীল সিং, আদিত্য সিংরা তৃণমূলে ফিরে গিয়েছেন। দলত্যাগীরা অর্জুন সিং-এর দলত্যাগের ইঙ্গিত করেছেন। দলত্যাগের জেরে ওয়ার্ডগুলিতে বিজেপির কোনও প্রার্থী নেই। অনেকেই প্রশ্ন করেছেন, নিজের এলাকায়, নিজের আত্মীয়রা যে দলত্যাগ করবেন, তা তাহলে জানতেন না অর্জুন সিং, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য আছে?
এদিকে ২৭ ফেব্রুয়ারি যে ১০৭ টি পুরসভায় নির্বাচন হবে, সেই পুরসভাগুলিতে ভোটগণনা করা হবে ২ মার্চ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+