Municipal election 2022: ইভিএম ভাঙচুরের অভিযোগে গ্রেফতার বিজেপি প্রার্থী
Municipal election 2022: ইভিএম ভাঙচুরের অভিযোগে গ্রেফতার বিজেপি প্রার্থী
সকাল থেকে একাধিক কেন্দ্রে চলছে ইভিএম ভাঙচুর। বারাসতের ১৭ নম্বর ওয়ার্ডে ইভিএম ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা হল বিজেপি প্রার্থীকে। তার সঙ্গে গ্রেফতার করা হয়েছে আরও তিন জনকে। এদিকে আবার ভাটপাড়ায় ইভিএম ভাঙার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অর্জুন সিংয়ের আত্মীয় সঞ্জয় সিংকে।

গ্রেফতার বিজেপি প্রার্থী
ভোট শুরুর পর থেকেই বারাসতের ১৭ নম্বর বুথে উত্তেজনা তৈরি হয়েছিল। সেখানে বুথে বিজেপি এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ ওঠে। তারপরেই বুথে হাজির হয়ে যান বিজেপি প্রার্থী শ্যামলী সাহা। তাঁর এজেন্টকে কেন বসতে দেওয়া হচ্ছে না এই নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। তারপরেই বুথের মধ্যে থাকা দুটি ইভিএম ভেঙে দেন বিজেপি প্রার্থী। এই ঘটনার পর প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবং বিজেপি প্রার্থীকে বুথে আটকে রেখে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থকরা মারধর করেন বলে অভিযোগ।

ইভিএম ভাঙচুর
প্রার্থী নিজে ইভিএম ভাঙছেন এই ঘটনায় শোরগোল পড়ে যায়। যদিও এবারের পুরসভা ভোটে নজির বিহীন ভাবে একাধিক কেন্দ্রে ইভিএম ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনার দীর্ঘক্ষণ পরে পুলিশ তৎপর হয় গ্রেফতার করা হয় বারাসতের ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীকে। একই সঙ্গে এই ঘটনায় আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার অর্জুন সিংয়ের আত্মীয়
অন্যগিকে ভাটপাড়াতেও একাধিক বুথে ইভিএম ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিজেপি সাংসদ অর্জুন সিংয়েক কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছিল ভাটপাড়ায়। অর্জুন সিংকে টার্গেট করে ইটবৃষ্টি করা হয়। বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাটপাড়ায় একাধিক জায়গায় ইভিএম ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। অর্জুন সিংয়ের আত্মীয় সঞ্জয় সিংকেও গ্রেফতার করেছে পুলিশ। প্রকাশ্যে তিনি ইভিএম ভাঙচুরের কথা বলেছিলেন। সেকারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুরভোটে অশান্তি
বনগাঁ, বারাসত, রাজপুর-সোনারপুর, বসিরহাট সহ একের পর এক জায়গায় ইভিএম ভাঙচুর হয়েছে। রাজপুর-সোনার পুরে একাধিক জায়গায় সকাল থেকে ইভিএম ভাঙচুর হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে। পূর্বমেদিনীপুরে কাঁথিতে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। সেখানে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে কেন্দ্র করে তুমুল অশান্তি শুরু হয়। তিনি কেন্দ্রীয় বাহিনী নিয়ে বুেথ বুথে ঘুরে ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ উঠেছে। তাই নিয়ে তুমুল বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications