Municipal Election 2022: পুরভোটের আগে বড় ধাক্কা! দল ছাড়লেন অর্জুন সিং-এর ৩ আত্মীয়-বিজেপি প্রার্থী
একদিকে যখন রাজ্যের তিন পুর কর্পোরেশনে নির্বাচন (west bengal municipal election 2022) নিয়ে সরগরম রাজ্য, সেই দিনেই নিজেদের প্রার্থী পদ প্রত্যাহার করে বিজেপি ছাড়ার কথা জানালেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arju
একদিকে যখন রাজ্যের তিন পুর কর্পোরেশনে নির্বাচন (west bengal municipal election 2022) নিয়ে সরগরম রাজ্য, সেই দিনেই নিজেদের প্রার্থী পদ প্রত্যাহার করে বিজেপি ছাড়ার কথা জানালেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)-এর তিন আত্মীয়। যদিও এখনও ওই তিনজন তৃণমূলে (Trinamool Congress) যোগ দেওয়ার কথা ঘোষণা করেননি।

প্রার্থীপদ প্রত্যাহার করেছেন সুনীল সিং
এদিন যাঁরা বিজেপির তরফে প্রার্থী পদ প্রত্যাহার করে দল ছাড়ার কথা জানিয়েছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক তথা অর্জুন সিং-এর ভগ্নিপতি সুনীল সিং। তবে তিনি দীর্ঘদিন ধরেই বিজেপিতে বেসুরো ছিলেন। তবে দিন কয়েক আগে তাঁকে রাজ্য সরকারের তরফ নিরাপত্তা দেওয়ার কথা বলা হলেও, তা নেননি তিনি। সেই সময় তিনি তা ফিরিয়েও দেন। তবে আসন্ন পুরসভা নির্বাচনে তিনি উত্তর ২৪ পরগনার গারুলিয়ার ১৮ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির প্রার্থী ছিলেন। প্রসঙ্গ তিনি গারুলিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান।

বিজেপি ছেড়েছেন অর্জুনের ভাইপো এবং ভগ্নিপতির ছেলেও
এদিন প্রার্থী পদ প্রত্যাহার করে দল ছাড়ার কথা জানিয়েছেন গারুলিয়া পুরসভার ১২ ও ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ভগ্নিপতির ছেলে আদিত্য সিং এবং ভাইপো সৌরভ সিং। এদিন দলত্যাগ করা তিনজনই জানিয়েছেন বিজেপিতে সম্মান পাচ্ছিলেন না, তাই আত্মসম্মান রক্ষার জন্যই দলত্যাগ। তবে তাঁরা তৃণমূলে যোগ দিচ্ছেন কিনা, তা এখনও স্পষ্ট করেননি।

তৃণমূলের জেলা নেতৃত্বের সঙ্গে কথা
এদিন প্রার্থীপদ প্রত্যাহার করা তিন বিজেপি প্রার্থীই তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলার কো-অর্ডিনেটর জ্যোতিপ্রিয় মল্লিক এবং ব্যারাকপুর জেলার সাংগঠনিক সভাপতি পার্থ ভৌমিকের সঙ্গে কথা বলেন। ফলে এই তিনজন যে ফের তৃণমূলেই ফিরতে চলেছে, তা নিয়ে একরকম নিশ্চিত জেলার রাজনৈতিক মহল। যদিও জেলা তৃণমূলের দুই শীর্ষ নেতাই জানিয়েছেন, তিনজনের তৃণমূলে ফেরা নিয়ে কোনও আলোচনা হয়নি। দলের শীর্ষ নেতৃত্বই এব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তাঁরা। এব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং-এর।

শক্তি বাড়বে তৃণমূলের
এই তিনজন যে তৃণমূলে যোগ দিতে চলেছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এই তিনজন তৃণমূলে যোগ দিলে এলাকায় তৃণমূলের শক্তি বাড়বে। তৃণমূলের জেলা নেতৃত্বের দাবি ভাটপাড়া-ব্যারাকপুর এলাকায় বিজেপি খানমিক কোনঠাসা হয়ে পড়বে। সাম্প্রতিক সময়ে বিজেপির সঙ্গে দূরত্ব বাড়িয়ে তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে দেখা গিয়েছিল সুনীল সিংকে। সেই সময়ই তাঁর তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা তৈরি হয়।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications