কলকাতার পচা মাংসের ছোঁয়া উত্তরেও! পুরসভার তল্লাশির পর সতর্কবার্তা

ভাগাড় কাণ্ডের জের এবার কলকাতা ছাড়িয়ে শিলিগুড়িতেও। বুধবার পচা মাংসের খোঁজে অভিযান চালায় শিলিগুড়ি পুরসভা। উদ্ধার হয়েছে পাঁঠার পচা মাথা, পা। ঘটনায় সতর্ক করা হয়েছে মাংস ব্যবসায়ীদের।

মাংস ব্যবসায়ীরা যে বাসি মাংস নিয়ে কারবার করেন, তা নিয়ে একটা সন্দেহ ছিলই। বিষয়টি খতিয়ে দেখতেই অভিয়ান শুরু হয়েছে শিলিগুড়িতে। পুরসভার তিন নম্বর বরোর অফিসাররা অভিযান চালান। অভিযান চালানো হয় শিলিগুড়ি টাউন স্টেশনের কাছের মাংসের দোকানগুলিতে।

বরো অফিস সূত্রে জানা গিয়েছে, সেখানকার দুটি মাংসের দোকান থেকে প্রচুর পরিমাণে পাঁঠার পচা মাথা, পা উদ্ধার করা হয়েছে। বিক্রির জন্য তা থার্মোকলের কার্টুনের মধ্যে বরফ দিয়ে সংরক্ষণ করা ছিল। বেশ কয়েকটি মাথা কালো হয়ে গিয়েছিল। এমন কী সেখানে পোকাও পাওয়া গিয়েছে।

শিলিগুড়ির টাউন স্টেশনের কাছে এইসব মাংসের দোকান থেকে শহরের একাধিক রেস্তোরাঁয় মাংস সরবরাহ করা হত বলে জানা গিয়েছে। সেখান ব্যবসায়ীদের সতর্কও করা হয়েছে। এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানানো হয়েছে পুরসভার তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+