মুকুল-পুত্র শুভ্রাংশু রায় এবার কোন পথে হাঁটবেন! কথায় নয় প্রমাণ দিলেন কাজে

মুকুল-পুত্র শুভ্রাংশু কোন পথে হাঁটতে চলেছেন! কথায় নয় কাজে প্রমাণ দিলেন এবার

বঙ্গ বিজেপিতে গুরুত্ব পাচ্ছেন না মুকুল রায়। মুকুল-পুত্র শুভ্রাংশু রায়ও গুরুত্ব পাওয়ার জায়গায় নেই। এই অবস্থায় একুশের জুলাইয়ের আগে জল্পনা শুরু হয় মুকুল-শুভ্রাংশুর ঘরে ফেরা নিয়ে। বাস্তবে দেখা গিয়েছে, মুকুল বা শুভ্রাংশু কেউই তৃণমূলে ফেরেননি। মুকুল রায় তাঁর অবস্থান স্পষ্ট করে দেন। তবে মুকুল-পুত্র ধোঁয়াশা রেখে দিয়েছিলেন। তার নিবৃত্তি ঘটল অবশেষে।

মুকুল-পুত্র শুভ্রাংশু কোন দিকে, বুঝিয়ে দিলেন কাজে

মুকুল-পুত্র শুভ্রাংশু কোন দিকে, বুঝিয়ে দিলেন কাজে

মুকুল-পুত্র শুভ্রাংশু সমস্ত জল্পনার অবসান ঘটালেন স্বাধীনতা দিবস উদযাপনের পর এক নির্দিষ্ট কর্মসূচিতে। মুকুল রায় মুখে বলেছিলেন, তিনি বিজেপিতে আছেন, বিজেপিতেই থাকবেন। তবে মুকুল-পুত্র সেই পথে হাঁটলেন না। তিনি কাজে বুঝিয়ে দিলেন তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে চলেছে।

ভারতমাতার পুজোর আয়োজন করে বার্তা

ভারতমাতার পুজোর আয়োজন করে বার্তা

শুভ্রাংশু জল্পনার অবসান ঘটালেন স্বাধীনতা দিবসে ভারতমাতার পুজোর আয়োজন করে। কাঁচরাপাড়ায় ভারতমাতার পুজোর পর সরবও হন তিনি। তিনি তৃণমূল সরকারকে নিশানা করে বলেন, পুলিশ প্রশাসন দলদাসে পরিণত হয়েছে। দলদাস প্রশাসনের হাত থেকে রাজ্যবাসীকে মুক্ত করতেই এই ভারতমাতার পুজো।

দলবদলের জল্পনা সমূলে উৎখাত শুভ্রাংশুর

দলবদলের জল্পনা সমূলে উৎখাত শুভ্রাংশুর

শুভ্রাংশু বলেন, তৃণমূলের অপশাসনের ফলে উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছে। আমরা অপশাসনের অবসান ঘটিয়ে ফের বাংলকে উন্নয়নের পথ দেখাব। সেই জন্যই প্রার্থনা করেছি। তিনি এদিন ভারতমাতার পুজো করে বুঝিয়ে দেন তিনি মানসিকভাবে কোনদিকে রয়েছে। তাঁর দলবদলের জল্পনা তিনি সমূলে উৎখাত করে দিয়েছেন।

তৃণমূলের তরফ থেকে রটনা, অভিযোগ শুভ্রাংশুর

তৃণমূলের তরফ থেকে রটনা, অভিযোগ শুভ্রাংশুর

শুভ্রাংশু একইসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়ে বুঝিয়ে দিলেন তিনি বিজেপিতে থেকেই রাজ্যের সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। তৃণমূলে তিনি ফিরছেন না। তা রটেছিল তা শুধুই জল্পনা। তিনি একুশে জুলাইয়ের আগেও স্পষ্ট বার্তা দিয়েছিলেন। কোনও বৈঠক হয়নি। তৃণমূলের তরফ থেকে রটনা করা হয়েছিল ওসব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+