রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে মহা-ব্যস্ত তিনি, এখনও ১০ দিন সময় চান মুকুল

তৃণমূল ছাড়ার পর এখনও তিনি নতুন প্লাটফর্ম পাননি। তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ এখনও ঝুলছে সরু সুতোর উপর। মুকুল রায় আগে বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে চাইছেন

তাঁর এখন নাওয়া-খাওয়ারও সময় নেই। বিজেপির সঙ্গে সেটিং করতেই তিনি পড়ে রয়েছেন রাজধানীতে। রাজধানী দিল্লি ছেড়ে তাঁর কলকাতায় আসার সময় কোথায়? তাই তিনি রাখঢাক না করে বলেই দিলেন, 'তাঁর আরও ১০ দিন সময় চাই।' দফতরে চিঠি পাঠিয়ে মুকুল রায় আদায় করে নিলেন সেই সময়।

রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে মহা-ব্যস্ত তিনি, এখনও ১০ দিন সময় চান মুকুল

তৃণমূল ছাড়ার পর এখনও তিনি নতুন প্লাটফর্ম পাননি। তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ এখনও ঝুলছে সরু সুতোর উপর। মুকুল রায় আগে বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে চাইছেন। প্রতিদিনই প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাচ্ছে। এই অবস্থায় খাঁড়া ঝুলছে নারদের। আগেই সিবিআই তলব করেছিল। এবার তাঁর ডাক এসেছে ইডির তরফে।

তাই ইডি-র তলব পেয়েই তিনি চিঠি লিখেছেন। ইডি আধিকারিকদের চিঠি দিয়ে আবেদন করেছেন ১০ দিন সময় দিতে হবে তাঁকে। কারণ হিসেবে তিনি বলেছেন, এখনই তিনি কলকাতায় ফিরতে পারবেন না। তিনি দিল্লিতে ব্যক্তিগত গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। সেই কাজ মিটিয়ে কলকাতায় ফিরতে তাঁর ১০ দিন সময় লাগবে। তারপরই তিনি যেতে পারবেন ইডি দফতরে।

সম্প্রতি মুকুল রায় দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার কথা ছিল। তা হয়নি। এরপর বিজেপির সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা ছিল। এখন নরেন্দ্র মোদী, অমিত শাহদের সঙ্গে তিনি আলোচনার জন্য মুখিয়ে রয়েছে। এই মুহূর্তে তাঁর কাছে সব থেকে আগে একটি রাজনৈতিক প্লাটফর্ম দরকার মুকুল রায়ের। সেই কাজ সেরেই তিনি কেন্দ্রীয় গোয়েন্দাদের মুখোমুখি হবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+