বুধবার রাজ্যসভা থেকে ইস্তফা, তার আগেই এমপি ল্যাডের টাকা নিয়ে বিস্ফোরক অভিযোগ মুকুলের
বুধবার রাজ্যসভা থেকে ইস্তফা দিচ্ছেন মুকুল রায়। ওই দিনই উপরাষ্ট্রপতির কাছ থেকে সময় পেয়েছেন মুকুল রায়। ইস্তফা দেওয়ার পর তৃণমূল ছাড়ার কারণ জানাবেন মুকুল রায়।
বুধবার রাজ্যসভা থেকে ইস্তফা দিচ্ছেন মুকুল রায়। ওই দিনই উপরাষ্ট্রপতির কাছ থেকে সময় পেয়েছেন মুকুল রায়। ইস্তফা দেওয়ার পর তৃণমূল ছাড়ার কারণ জানাবেন মুকুল রায়।

দীর্ঘ প্রতীক্ষার অবসান। বুধবার সন্ধে ছটায় রাজ্যসভা থেকে ইস্তফা দিতে চলেছেন মুকুল রায়। পুজোর পরেই রাজ্যসভা থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছিলেন মুকুল রায়। এরজন্য পুজোর পরপরই দিল্লি চলে যান। উদ্দেশ্য উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র দেওয়া। অপেক্ষার পর সময় পেয়েছেন মুকুল রায়। সন্ধে ছটায় সময় পাওয়ার পরও মুকুল রায় অনুরোধ করেছেন যদি, বিকেলের দিকে সময় পাওয়া যায়। সাড়ে তিনটের আশপাশে।
রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে তৃণমূলের সঙ্গে যাবতীয় সংযোগ ছিন্ন করতে চলেছেন মুকুল রায়। শুরু করতে চলেছেন রাজনৈতিক জীবনের নতুন ইনিংস। রাজ্যসভা থেকে পদত্যাগ পত্র দেওয়ার পর কিছুটা সময় তিনি রেখেছেন, তৃণমূল ত্যাগের কারণ জানানোর জন্য। তবে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এখনই জানাতে নারাজ মুকুল রায়। সম্ভবত কালীপুজোর পর তাঁর গন্তব্য বিজেপি, না নতুন কোনও দল তা তিনি পরিষ্কার করবেন।
সোমবার দিল্লিতে ব্যস্ততার মধ্যেই কেটেছে মুকুল রায়ের। কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে বৈঠক ছাড়াও সংসদ ভবনে এপি ল্যাডের সচিবের সঙ্গেও সাক্ষাতের কথা ছিল। সচিব না থাকায় কাজ অসমাপ্তই থেকে যায়। বিরোধী সাংসদদের মতো এবার মুকুল রায়েরও অভিযোগ, গত দেড় বছর ধরে এমপি ল্যাডের থেকে যে অর্থ তিনি বরাদ্দ করেছেন, তা ছাড়েনি রাজ্য সরকার।












Click it and Unblock the Notifications