মদনের পর মুকুল জেলে যাবে, তার পর মমতা, ফের দাবি আসিফের

আরও পড়ুন: মদন গ্রেফতার হবে এ মাসে, ভোটের ছ'মাস আগে মুকুল, দাবি আসিফের
কুণাল ঘোষ ও আসিফ খানকে নিয়ে এখন যারপরনাই বিব্রত প্রশাসন। পেশিশক্তি প্রয়োগ করেও যখন এঁদের কথা বলা আটকানো যাচ্ছে না, তখন অভিনব উপায় অবলম্বন করছে পুলিশ। জেলবন্দি এই দু'জনকে আদালতে নিয়ে আসার সময় সমস্বরে হা-রে-রে-রে করে চিৎকার করছেন পুলিশকর্মীরা। সঙ্গে প্রিজন ভ্যানের গায়ে চাপড় মারছেন। উদ্দেশ্য, আওয়াজের চোটে সাংবাদিকরা যাতে কিছু শুনতে না পান।
কিন্তু গতকাল বিকেলে শিয়ালদহ কোর্ট থেকে বের করার সময় পুলিশের জারিজুরি বিফলে গেল। আদালত থেকে বের করার সময় পুলিশকর্মীরা হল্লাচিল্লা করছিল। কিন্তু আসিফ খানকে ভ্যানে তুলে দেখা যায়, সেখানে চালক নেই। পুলিশকর্মীরা চালককে খুঁজতে যান। ব্যস! এই সুযোগে প্রিজন ভ্যানের জানলার কাছে মুখ নিয়ে এসে আসিফ খান বলতে শুরু করেন, "মদন এখনই জেলে ঢুকবে। এ মাসেই। আমি বেরোলে মুকুল ঢুকবে। তার পরই মমতা।" তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন দেখে তড়িঘড়ি ছুটে আসেন পুলিশকর্মীরা। আবার চিৎকার শুরু হয়। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। তবে, কী ভিত্তিতে তিনি এ কথা বললেন, তা জানানোর সুযোগ পাননি।
আসিফ খানের আইনজীবী লোকেশ শর্মা বলেছেন, "আমার মক্কেলের বিরুদ্ধে সব মামলাগুলিই ভুয়ো। সবগুলোতে আমরাই জিতব।"
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications