মুকুলই ট্রামকার্ড! একুশের নির্বাচনের আগেই তৃণমূলের কোমর ভেঙে দিতে প্ল্যান বিজেপির
২০২১-এর লক্ষ্যে বিজেপি নেমে পড়েছে ময়দানে। পুরনো খেলায় মেতে ২০১৯-এর মতোই ২০২১-এর ভোটের আগে তৃণমূল কংগ্রেসের কোমর ভেঙে দিতে চাইছে তারা।
২০২১-এর লক্ষ্যে বিজেপি নেমে পড়েছে ময়দানে। পুরনো খেলায় মেতে ২০১৯-এর মতোই ২০২১-এর ভোটের আগে তৃণমূল কংগ্রেসের কোমর ভেঙে দিতে চাইছে তারা। তাই মুকুল রায়কে নিয়ে বিশেষ পরিকল্পনা করেছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি মুকুল রায়ের যোগাযোগ কাজে লাগাতে বদ্ধপরিকর।

তৃণমূলের কোমর ভাঙতে মুকুলকে ব্যবহার
২০২১-এ তৃণমূলকে জবরদস্ত ঝটকা দিতে বিজেপি মুকুল রায়কে কাজে লাগাতে চাইছে। তচাই তাঁকে একেবারে আলাদা করে ব্যবহার করবে বিজেপি। শাসক দলের মন্ত্রী-বিধায়কদের সঙ্গে যোগাযোগ রাখতে মুকুলই প্রধান ভরসা বিজেপির। তাঁদের গেরুয়া পার্টিতে আসার পথ প্রশস্ত করতে মুকুলকে দায়িত্ব দিয়েছেন খোদ অমিত শাহ।

বিজেপি এখনই কোমর ভাঙতে চাইছে তৃণমূলের
বিধানসভা নির্বাচনের আর ১০ মাস বাকি। এই সময়ে তৃণমূল কংগ্রেসের কোমর ভেঙে দিতে পারলে আর উঠে দাঁড়াতে পারবে না বলেই মনে করছে বিজেপি। সেই লক্ষ্যেই পরিকল্পনা স্থির করেছে বিজেপি। মুকুল রায় ও অমিত শাহের জন্য অফিস খোঁজা হচ্ছে সল্টলেকে। সেই অফিস থেকেই তাঁরা তৃণমূল শসানের অবসান ঘটানোর পরিকল্পনা করবেন।

২০২১-এর লক্ষ্যে ভাঙনের খেলা শুরু বিজেপির
অতীতে বেশ কয়েকজন তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিশেষ করে ২০১৯-এর আগে ও পরে বহু নেতা তৃণমূল ভেঙে বিজেপিতে নাম লিখিয়েছিলেন। তাঁদের অনেককেই লোকসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছিল। তাঁদের বেশিরভাগই আজ সাংসদ। বাকিরাও পদ পেয়েছেন দলে। এই পরিস্থিতিতে ২০২১-এর আগে সেই ভাঙনের খেলা শুরু করতে চলেছে বিজেপি।

বিজেপি তালিকা তৈরি করে এগোচ্ছে
কলকাতার রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে তৃণমূলের অনেক হেভিওয়েট নেতাকে নিয়ে। অমিত শাহ নিজে ঘাঁটি গেড়েছেন রাজ্যে তৃণমূলকে ভাঙতে। তাঁর তৈরি করা তালিকায় রয়েছে বাঘা বাঘা নাম। এই তালিকায় তৃণমূল কংগ্রেসের এমন নাম রয়েছে, যা শুনলে তৃণমূল কংগ্রেস চমকে উঠবে, এমনটাই বলছে বিজেপি।

বিজেপির টার্গেটের প্রথম নাম শুভেন্দুর
সবথেকে অবাক করার মতো বিষয় হ'ল বিজেপি রাজ্যের শাসকদলের কয়েকজন মন্ত্রীর উপর নজর রাখছে। তাঁদের মধ্যে বিজেপির টার্গেটের প্রথম নাম শুভেন্দু অধিকারী। অনেকদিন ধরেই তৃণমূলের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারীর দিকেই লক্ষ্য বিজেপির। বহুবার শুভেন্দু অধিকারীর বিজেপি যোগদান নিয়ে জল্পনা শুরু হয়েছে। প্রতিবারই শুভেন্দু অধিকারী তা প্রত্যাখ্যান করেছেন।

দিলীপ ঘুরিয়ে দিলেন জল্পনা
শুভেন্দু অধিকারীকে দলে নেওয়ার ব্যাপারে বিজেপি আগ্রহ প্রকাশ করেছে বলে বহুবার খবরও হয়েছে। এ বিষয়ে বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, এ ব্যাপারে তাঁর কোনও ধারণা নেই, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। তবে বিজেপি যে তৃণমূলের অনেক নেতার সঙ্গে যোগাযোগ রাখছে, তা সত্য। তৃণমূল নেতারাও তাঁদের সঙ্গে যোগাযোগ রেখে চলেন।












Click it and Unblock the Notifications