বিজেপির পরিষদীয় দলের বৈঠকে গরহাজির মুকুল, জল্পনা বাড়ছে প্রাক্তন তৃণমূলীকে ঘিরে
বিজেপির পরিষদীয় দলের বৈঠকে গরহাজির মুকুল, জল্পনা বাড়ছে প্রাক্তন তৃণমূলীকে ঘিরে
কৃষ্ণনগর উত্তরকেন্দ্রে জয় হলেও প্রকাশ্যে কখনও সেই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়কে। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছিল। তারপরেই বিজেপির পরিষদীয় দলের বৈঠকে দেখা মেলেনি মুকুল রায়ের। তারপরে আরও জল্পনা শুরু হয়েছে।

বিধানসভায় শপথ মুকুলের
দীর্ঘ কয়েক বছর পর ফের বিধানসভায় ফিরলেন মুকুল রায়। এবার বিজেপির টিকিটে জয়ী হয়েছেন তিনি। বিধানসভায় শপথ নিলেন বিরোধী দলের বিধায়ক হিসেবেই। কিন্তু বিধানসভা মুকুলের আচরণ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। তৃণমূলের বিপুল জয়ের পর নেক দবলবলী নেতাই ফের ফেরার চেষ্টা করতে শুরু করেছেন। সেই দলে মুকুলও নাম লেখাতে চলেছেন কিনা এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

পরিষদীয় দলের বৈঠকে গরহাজির মুকুল
বিজেপির পরিষদীয় দলের বৈঠকে গরহাজির ছিলেন মুকুল রায়। তারপরেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তাহলে কী ফের তৃণমূলের দিকে ঝুঁকতে শুরু করেছেন মুকুল। কারণ তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পরেই একাধিক দলদলী তৃণমূল কংগ্রেস নেতা। তাই মুকুলের পরিষদীয় দলের বৈঠকে না থাকায় নতুন করে জল্পনা শুরু হয়েছে।

আলাদা দিনে শপথ মুকুল-শুভেন্দুর
একই দল থেকে এসে বিজেপিতে যোগ দিলেও শুভেন্দুর প্রচারে খুবএকটা দেখা যায়নি মুকুল রায়কে। আবার ভোটে জিতে শপথের দিনেও তাঁদের সাক্ষাত হয়নি। আগেরদিন বিধানসভা শপথ নিয়েছেন শুভেন্দু। পরের দিন শপথ নিয়েছেন মুকুল রায়। জেপি নাড্ডার বিজেপি পার্টি অফিেস বিজেপি বিধায়কদের নিয়ে যে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন সেখানেও ছিলেন না মুকুল রায়।

দলে কী কোণঠাসা মুকুল
তৃণমূলকে ভাঙানোর নেপথ্যে কারিগর যে মুকুল রায়ই ছিলেন তা আর বলার অপেক্ষা রাখে না। আর এই দলবদলী নেতাদের টিকিট দিয়েই ভরাডুবি হয়েছে বিজেপির। এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বিজেপির অন্দরে। প্রকাশ্যেই তথাগত রায় এই নিয়ে দলের বিরুদ্ধে সরব হয়েছেন।












Click it and Unblock the Notifications