কী এত অঙ্ক কষছেন ‘কৌটিল্য’ মুকুল! পূর্ব কলকাতার ‘অফিস’ ঘিরে জল্পনার জটাজাল

পদ হারিয়ে ‘নির্ঝঞ্ঝাট’ মুকুল রায় সারাদিন ব্যস্ত খাতা-পেন নিয়ে নয়া হিসেবে। সেই হিসেব তিনি করে চলেছেন পঞ্চায়েত ভোট নিয়ে। বুথভিত্তিক পঞ্চায়েত ভোটের ফল নিয়ে চলছে তাঁর কাটা-ছেঁড়া।

একদিন আগেই তিনি বলেছেন, তাঁর ভাবনায় এখন শুধু দুর্গাপুজো। বাড়ির পুজো নিয়েই তিনি সদাব্যস্ত। বাস্তব কিন্তু মুকুল রায়ের অন্য 'ব্যস্ততা'র সাক্ষী! কীসের অত ব্যস্ততা তাঁর? কাদের জন্য তিনি এত ভোট-অঙ্ক কষে যাচ্ছেন? দিন দিন জল্পনা কিন্তু বাড়িয়েই চলেছেন মুকুল রায়। উত্তর-পূর্ব কলকাতার খান্না মোড়ের একটি অফিস ঘিরেই এখন আবর্ত হচ্ছে জল্পনার জটাজাল।

কী এত অঙ্ক কষছেন ‘কৌটিল্য’ মুকুল! পূর্ব কলকাতার ‘অফিস’ ঘিরে জল্পনার জটাজাল

ওই অফিসে প্রায়ই দেখা যাচ্ছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মুকুল রায়কে। এই মুহূর্তে দলে যাঁর কোনও পদ নেই। পদ হারিয়ে 'নির্ঝঞ্ঝাট' মুকুল রায় তবু সারাদিন ব্যস্ত খাতা-পেন নিয়ে নয়া হিসেবে। সেই হিসেব নাকি তিনি করে চলেছেন পঞ্চায়েত ভোট নিয়ে। বুথভিত্তিক পঞ্চায়েত ভোটের ফল নিয়ে চলছে নানা কাটা-ছেঁড়া।

আসলে এটাই তাঁর স্বভাব। তিনি প্রতি ভোটের আগেই অঙ্ক কষেন। সেইমতো হিসেব মেলান। এতদিন তৃণমূলে সবার আড়ালে থেকে তিনি এই কাজ সামলে গিয়েছেন। এখনও সেই অভ্যাস ছাড়তে পারেনি। দল তাঁকে সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। তবু তিনি অঙ্ক কষে চলেছেন। মুখে বলছেন, যদি কোনও কাজে লাগে, তাই অঙ্ক মিলিয়ে রাখছি।

কিন্তু কাদের জন্য এত অঙ্ক কষা। তার উত্তরে 'কৌটিল্য' বলছেন, 'এখনও তো আমি তৃণমূলী। তাহলে তৃণমূল ছাড়া আর কার জন্য করব এসব। ওইসব পদ-টদ নিয়ে আমি কোনওদিনও ভাবিনি। আজও ভাবছি না। ওসব যাঁদের ভাবার, তাঁরা ভাবুন।'
সম্প্রতি রাজ্যে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি বিজেপি রাজ্য নেতৃত্বকে পঞ্চায়েতের লক্ষ্যে বেশ কিছু নির্দেশ দিয়ে যান। রাজ্যের পঞ্চায়েতে বুথ ভিত্তিক রূপরেখা প্রস্তুত করতে বলেন। তবে কি, যে কাজ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের করার কথা, সেই কাজ সকলের অগোচরে করে চলেছেন মুকুল রায়?

সম্প্রতি মুকুলবাবুর সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের যোগাযোগ রয়েছে বলেই রাজনৈতিক মহলের ধারণা। তৃণমূলে কোণঠাসা হয়ে তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন বলেই জল্পনা। সাম্প্রতিক কিছু ঘটনাপঞ্জীতে তা স্পষ্ট হয়েও উঠেছে। এখন গোপন 'ডেরা'য় বসে মুকুলবাবু যে তার ভবিষ্যৎ রাজনীতির পথ সুগম করছেন, তাও প্রকাশ্যে চলে এল।

মুকুলবাবু নিজে বিজেপির সঙ্গে যোগাযোগ অস্বীকার করছেন। এই অঙ্ক কষা প্রসঙ্গে তিনি বলছেন, রাজনীতিই তো আমার ধ্যানজ্ঞান। আমার জীবনে রাজনীতি ছাড়া আর কী আছে। তাই তা থেকে কি সরিয়ে রাখা সম্ভব! সরিয়ে রাখছিও না। আমি যে দলে রয়েছি, সেই দলের হয়েই কাজ করে চলেছি। যদি ভবিষ্যতে কাজে লাগে!

এরই মধ্যে অফিস-বিতর্কে নবতম সংযোজন তিনি তৃণমূলের জেতা আসন লাল রঙে রাঙিয়ে দিচ্ছেন। তবে কি অন্য কোনও সূত্র মেলানোর চেষ্টা করছেন মুকুল রায়? প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে! এমনও কথা উঠে পড়েছে, মুকুলবাবু গোপন ডেরায় বসে বিক্ষুব্ধদের একটা তালিকা প্রস্তুত করছেন।

তিনি বিজেপিতেই যান বা কংগ্রেসে, কিংবা যদি তিনি নতুন দলও গড়েন, সেখানেও তো মুকুলের ভরসা ওই বিক্ষুব্ধরা। তাই তাদেরকে নিয়েই দিনরাত অঙ্ক কষে চলেছেন তিনি। অঙ্ক কষছেন পঞ্চায়েত যুদ্ধেরও। কোন সমীকরণে কী হয় ফলাফল, তা অঙ্ক কষে আগেভাগে মিলিয়ে নিতে চাইছেন কৌটিল্য। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত। সেটা পিতৃপক্ষে তো নয়ই, হয়তো দেবীপক্ষেও নয়। কিন্তু তারপর বড়সড় কোনও চাল চালতেই পারেন পোড় খাওয়া এই রাজনীতিবিদ।

এদিকে দিলীপ ঘোষ বলেন, 'পঞ্চায়েত ভোটে অন্য ছবি দেখবেন। বিজেপি তৈরি হচ্ছে। এত সহজে পঞ্চায়েতের লড়াই থেকে তাঁরা পিছু হটবেন না। অঙ্ক কষেই তাঁরা এগোচ্ছেন। অমিতজির নির্দেশ মেনেই রূপরেখা তৈরি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+