মুকুল বড় পদ পেতে চলেছেন বিজেপিতে! দু-বছর পর বহুচর্চিত ‘পুরস্কারে’র অপেক্ষা

এতদিনে বিজেপিতে পদ পেতে চলেছেন মুকুল রায়। বিজেপিকে তৃণমূলের চ্যালেঞ্জার করে তোলার পুরস্কারস্বরূপ তিনি পদ পেতে চলেছেন। তবে রাজ্যের কোনও পদ জুটছে না তাঁর কপালে।

এতদিনে বিজেপিতে পদ পেতে চলেছেন মুকুল রায়। বিজেপিকে তৃণমূল কংগ্রেসের চ্যালেঞ্জার করে তোলার পুরস্কারস্বরূপ তিনি পদ পেতে চলেছেন। তবে রাজ্যের কোনও পদ জুটছে না তাঁর কপালে। রাজ্য সমালাবেন ঠিকই, কিন্তু তাঁকে দেওয়া হচ্ছে সর্বভারতীয় পদ। এই পদ পাওয়ার পর বিজেপিতে এতদিন পর একটা পরিচয় পাবেন তিনি। অবসান হবে বহু জল্পনার।

মুকুল রায়কে কেন্দ্রীয় সম্পাদকের পদ?

মুকুল রায়কে কেন্দ্রীয় সম্পাদকের পদ?

মিশন ২০২১-এর লক্ষ্যে বঙ্গ বিজেপির নয়া টিম তৈরি করাই লক্ষ্য অমিত শাহের। বিজেপি সূত্রে জানা গিয়েছে, মুকুল রায় এতদিন পর পদ পেতে পারেন। তাঁকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক করা হতে পারে। তারপর তাঁকে বঙ্গ বিজেপির পর্যবেক্ষক করে আনা হতে পারে।

বিজেপিতে যোগ দেওয়ার পর কেটেছে ২ বছর

বিজেপিতে যোগ দেওয়ার পর কেটেছে ২ বছর

২০১৭ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে বিজেপিতে নাম লিখিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। তারপর থেকেই মুকুল রায়কে নিয়ে নানা জল্পনা হয়েছে। সেই জল্পনায় তাঁকে নানা পদে বসানো হয়েছে। কিন্তু আদতে তিনি স্রেফ বিজেপি নেতা হিসেবেই থেকে গিয়েছেন। দলে কোনও পদ মেলেনি।

পদ বলতে ছিল নির্বাচন কমিটির আহ্বায়ক

পদ বলতে ছিল নির্বাচন কমিটির আহ্বায়ক

রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে মুকুল রায়কে নির্বাচন কমিটির আহ্বায়ক করা হয়। কিন্তু নির্বাচন মিটতেই সেই পদও হাওয়া হয়ে যায়। আবার ২০১৯-এর লোকসভাতেও তাঁকে োই পদ দেওয়া হয়। কিন্তু ওই পদ বিজেপির সাংগঠনিক কোনও পদ নয়। তাই নির্বাচন মিটলে ওই পদের কোনও গুরুত্ব নেই। এবার তিনি পদ পেতে চলেছেন। সব কিছু ঠিকঠাক চললে ডিসেম্বেরই বিজেপির কেন্দ্রীয় সম্পাদক হতে পারেন তিনি।

সর্বভারতীয় পদ দেওয়ার পক্ষপাতী অমিত

সর্বভারতীয় পদ দেওয়ার পক্ষপাতী অমিত

বিজেপি সভাপতি অমিত শাহ তাঁকে সর্বভারতীয় কোনও পদ দেওয়ার পক্ষপাতী। তিনি সর্বভারতীয় স্তরের নেতার পদ নিয়ে রাজ্যের পর্যবেক্ষক হবেন। উল্লেখ্য তৃণমূলেও তিনি সর্বভারতীয় নেতার মর্যাদা পেতেন। সেদিক থেকে তাঁর গুরুত্ব বাড়তে চলেছে। কারণ বিজেপি প্রকৃত অর্থেই সর্বভারতীয় দল।

মুকুল রায়কে নিয়ে নানা সময়ে নানা জল্পনা

মুকুল রায়কে নিয়ে নানা সময়ে নানা জল্পনা

এর আগে মুকুল রায়কে নিয়ে নানা সময়ে নানা জল্পনা হয়েছে। তাঁকে রাজ্যসভার সাংসদ করা হচ্ছে বলে রটনা হয়েছিল। কিন্তু আসল সময়ে দেখা গিয়েছে মুকুল রায়ের নাম নেই প্রার্থী তালিকায়। তাঁকে মন্ত্রী করা হতে পারে এমন রটনাও শোনা গিয়েছিল। তবে তিনি সংগঠনের কাজেই বরাবর মনোনিবেশ করতে চেয়েছেন।

মুকুল রায়ের প্রধান ফোকাস হবে পশ্চিমবঙ্গ

মুকুল রায়ের প্রধান ফোকাস হবে পশ্চিমবঙ্গ

এখনও মুকুল রায় পদে না থেকেও নীরবে কাজ চালিয়ে যাচ্ছেন দলের হয়ে। এবার সেই মুখ বুজে কাজ করে যাওয়ার পুরস্কার পেতে চলেছেন তিনি। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সর্বভারতীয় পদ পেলেও মুকুল রায়ের প্রধান ফোকাস হবে পশ্চিমবঙ্গ। রাজ্যে পরিবর্তন আনাই তাঁর একমাত্র লক্ষ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+