মমতাই প্রমাণ করলেন রাজ্যে গণতন্ত্র নেই! বনধের ডাক দিয়ে হুঙ্কার ছাড়লেন মুকুল
সন্দেশখালি হিংসায় আবারও একবার রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দিকে আঙুল তুললেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, আরেকবার প্রমাণিত হল বাংলায় কোনও গণতন্ত্র নেই।
সন্দেশখালি হিংসায় আবারও একবার রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দিকে আঙুল তুললেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, আরেকবার প্রমাণিত হল বাংলায় কোনও গণতন্ত্র নেই। আর তা প্রমাণ করে দেখালেন বাংলার মুখ্যমন্ত্রী স্বয়ং। সন্দেশখালি হত্যাকাণ্ডের নিহত কর্মীদের দেহ কলকাতায় আসতে বাধাদান প্রসঙ্গে রাজ্য পুলিশকে একহাত নিলেন মুকুল।

বিজেপির রাজ্য নেতৃত্ব মরদেহ নিয়ে রাজ্য অফিসের দিকে রওনা দেওয়ার পরে মিনাখাঁ থানা এলাকায় পুলিশ মৃতদেহ গাড়ি আটকায়। তারপরই উত্তেজনা চরমে পৌঁছায়। দুই নিহত কর্মীর দেহ কলকাতায় নিয়ে আসার জন্য পরিকল্পনা ছকেই রাস্তায় নেমেছিল বিজেপি। কিন্তু পুলিশে খুনিদের না ধরে মৃতদেহ ধরতেই বেশি ব্যস্ত হয়ে পড়ে।
বিজেপি মৃতদেহ আনতে বাধা পেয়ে রাস্তায় চিতা সাজিয়ে অন্ত্যেষ্টির প্রক্রিয়াও শুরু করে দেয় বিজেপি। পুলিশও তৈরি ছিল তাদের আটকাতে। এই অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে বিজেপি পিছু হটে। প্রতিবাদে পাল্টা কর্মসূচি ঘোষণা করে বিজেপি। দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, সায়ন্তন বসুরা আলোচনা করে জানান, সোমবার বসিরহাটে ১২ ঘণ্টার বনধ পালন করা হবে। রাজ্যজুড়ে পালিত হবে কালাদিবস। ১২ জুন লালাবাজার অভিযানে করবে বিজেপি।












Click it and Unblock the Notifications