তৃণমূল কংগ্রেস ফের বড়সড় ভাঙনের মুখে! মুকুল দিনস্থির করলেন বিধায়কদের যোগদানের

বঙ্গ রাজনীতিতে চাণক্য বলা হয় তাঁকে। সেই মুকুল রায়ে পের হুঙ্কার ছাড়লেন তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বানের ঠিক আগে। মুকুল রায় বলেন, উপনির্বাচন শেষ হলেই রাজ্যে ফের গেরুয়া ঝড় উঠবে।

বঙ্গ রাজনীতিতে চাণক্য বলা হয় তাঁকে। সেই মুকুল রায়ে পের হুঙ্কার ছাড়লেন তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বানের ঠিক আগে। মুকুল রায় বলেন, উপনির্বাচন শেষ হলেই রাজ্যে ফের গেরুয়া ঝড় উঠবে। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে নামা লেখানোর হিড়িক পড়ে যাবে। সেই তালিকায় রয়েছে বহু তৃণমূল বিধায়কের নামও।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক

লোকসভা নির্বাচনের পরই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়ে গিয়েছিল। শুধু তৃণমূল নয়, কংগ্রেস-বামফ্রন্টের বিধায়করাও পাড়ি জমিয়েছিল বিজেপিতে। এসেছিলেন কাউন্সিলররাও। পুরসভা থেকে শুরু করে পঞ্চায়েত হাতছাড়া হয়েছিল তৃণমূলের। এই তিন মাসে তার অধিকাংশই আবার পুনর্দখল করে নিয়েছে তৃণমূল। ঘরে ফিরেছেন দলছাড়ারা।

শুধু উপনির্বাচনের ফলটা বেরোতে দিন

শুধু উপনির্বাচনের ফলটা বেরোতে দিন

তৃণমূলকে ভেঙেও শেষ রক্ষা হয়নি প্রথম পর্বে। তা সত্ত্বেও দ্বিতীয় পর্বে তৃণমূল বিধায়কদের দিকে নজর দিলেন মুকুল রায়। তাঁর হুঙ্কার, শুধু উপনির্বাচনের ফলটা বেরোতে দিন, তারপরই দেখবেন তৃণমূল ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে। তাঁর দাবি, ১০৭ জন বিধায়কের তালিকা তিনি পেশ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে।

শুধু ওই ১০৭ জন বিধায়কই নন, আরও অনেকে

শুধু ওই ১০৭ জন বিধায়কই নন, আরও অনেকে

এদিন তিনি দাবি করলেন শুধু ওই ১০৭ জন বিধায়কই নন, এই তালিকায় রয়েছে আরও অনেকের নাম। এর বাইরে আরও অনেক বিধায়কও রয়েছেন। তৃণমূল ছাড়াও অন্য দল থেকেও বিজেপিতে যোগ দেবেন বলে হুঙ্কার মুকুল রায়ের। তাঁর কথায়, বাংলায় এরপর বিজেপি ছাড়া সমস্ত দলই অপ্রাসঙ্গিক হয়ে পড়বে।

আবারও বিজেপি ভাঙন ধরিয়ে দেবে

আবারও বিজেপি ভাঙন ধরিয়ে দেবে

উল্লেখ্য, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের যে হিড়িক তৈরি হয়েছিল, তা ফের তৈরি হবে উপনির্বাচনের পর। আবারও বিজেপি ভাঙন ধরিয়ে দেবে। প্রশান্ত কিশোরকে নিয়োগ করেও যে কোনও ফায়দা হয়নি তৃণমূলের, তা প্রমাণ হয়ে যাবে তারপরই। উত্তর ২৪ পরগনার মুকুল-অর্জুন গড়ে প্রত্যেকটি পুরসভা হতছাড়া হওয়ার পরও আশাবাদী মুকুল রায়।

উপনির্বাচনে তিনটি কেন্দ্রেই জয়ী হবেন তাঁরা

উপনির্বাচনে তিনটি কেন্দ্রেই জয়ী হবেন তাঁরা

মুকুল রায় বলেন, উপনির্বাচনে তিনটি কেন্দ্রেই জয়ী হবেন তাঁরা। তারপরই বিজেপিতে আসার ঢল নামবে। বিজেপি নিজের গতিতেই এগোচ্ছে। সেই স্রোতে ভাসতে যাঁদের ইচ্ছা, তাঁরা সবাই আসবেন। বিজেপি যে বিপুল শক্তি নিয়েই ২০২১-এ বিধানসভা নির্বাচনে লড়াই করবে তাও স্পষ্ট করে দেন মুকুল রায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+