৩০টি আসনও জুটবে না তৃণমূলের! বিরোধী মর্যাদাও কেড়ে নেওয়ার হুঁশিয়ারি মুকুলের

আসন্ন বিধানসভা ভোটে তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যাবে বলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রাক্তন ‘চাণক্য’ বর্তমানে বঙ্গ বিজেপির মুখ মুকুল রায়।

আসন্ন বিধানসভা ভোটে তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যাবে বলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রাক্তন 'চাণক্য' বর্তমানে বঙ্গ বিজেপির মুখ মুকুল রায়। তিনি বলেন, তৃণমূল কল্পনাও করতে পারবে না কী ফল হবে ২০২১-এ। এবার বিধানসভার বিরোধী দলের তকমাও পাবে না তৃণমূল। বিজেপি এবার একচ্ছত্র আধিপত্য কায়েম করবে।

২৯৪-টির মধ্যে ৩০টিও নয়

২৯৪-টির মধ্যে ৩০টিও নয়

মুকুল রায় বলেন, তৃণমূল এবার ৩০টি আসনও পাবে না। তাই জুটবে না বিরোধী দলের মর্যাদাও। বিজেপির সাংগঠনিক বৈঠকে এসে এই উপলব্ধি হয়েছে তাঁর। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাই তিনি সাফ জানিয়ে দিলেন, ২৯৪ আসন বিশিষ্ট বিধানসভায় এবার বিজেপিই জিতবে। তৃণমূল নামতে নামতে একেবারে তলানিতে পৌঁছে যাবে। ৩০টি আসন তাদের জোটে কি না সন্দেহ।

তৃণমূলকে নেমে আসবে তলানিতে

তৃণমূলকে নেমে আসবে তলানিতে

বিজেপির সাংগঠনিক সভা সেরে বেরিয়ে মুকুল রায় সংবাদ মাধ্যমের সামনে সাফ জানিয়ে দিলেন আসন্ন বিধানসভায় কী ফলাফল হতে চলেছে। যে তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় রয়েছে, তাদের কোথায় নামিয়ে আনা সম্ভব, তা প্রকট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সেনাপতি।

জুটবে না প্রধান বিরোধী দলের তকমাও

জুটবে না প্রধান বিরোধী দলের তকমাও

অর্থাৎ তৃণমূল এবার বিধানসভার প্রধান বিরোধী দলের তকমাও পাবে না বলে অভিমত মুকুল রায়ের। তৃণমূলের প্রাপ্তির সম্ভাব্য আসন সংখ্যা জানিয়ে মুকুল তা বুঝিয়ে দেন। উল্লেখ্য, ২৯৪ আসনবিশিষ্ট বিধানসভায় প্রধান বিরোধী দলের মর্যাদা পেতে গেলে কমপক্ষে ৩০টি আসন পেতে হয়।

লোকসভার মতোই মিলবে ফল

লোকসভার মতোই মিলবে ফল

লোকসভা ভোটের আগে মুকুল রায় বলেছিলেন এবার তৃণমূল ২০টি আসন পাবে না। তিনি প্রায় মিলিয়ে দিয়েছিলেন সেই ভবিষ্যদ্বাণী। ৪২-এ ৪২ টার্গেট করে তৃণমূল পেয়েছিল মাত্র ২২টি আসন। ২০২১ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি নেতা মুকুল রায় মনে করছেন, তৃণমূল এবার ৩০টি আসনও পাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+