মুকুলের 'খুন' এপিসোড নিয়ে জল্পনা তৃণমূল শিবিরে, খুশি দিলীপ ঘোষ
এটা সবে শুরু। আগামী দিনে একে একে আরও অনেক কিছু সামনে আসবে। বিজেপির পার্টি অফিস থেকে এমনটাই হুমকি দিলেন মুকুল রায়। মুকুল রায়ের পদক্ষেপে খুশি বিজেপি রাজ্য সভাপতি।
এটা সবে শুরু। আগামী দিনে একে একে আরও অনেক কিছু সামনে আসবে। বিজেপির পার্টি অফিস থেকে এমনটাই হুমকি দিলেন মুকুল রায়। মুকুল রায়ের পদক্ষেপে খুশি বিজেপি রাজ্য সভাপতি।

বিজেপির রাজ্য দফতর মুরলীধর লেনে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গী, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে পাশে বসিয়ে মুকুল রায় বলেন, কয়েক দিনের মধ্যে একটি ভিডিও তিনি দেখাবেন। যেখানে এক তৃণমূল বিধায়কের ছেলে বলছেন, তার বাবা একজনকে খুন করেছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, নিজের জেলা উত্তর ২৪ পরগনার এক বিধায়কের প্রতি ইঙ্গিত করেছেন মুকুল রায়। সূত্রের খবর, বিষয়টি নিয়ে জল্পনার সঙ্গে আতঙ্কও ছড়িয়ে তৃণমূল শিবিরে।
বিশ্ব বাংলা, জাগো বাংলা, মা মাটি মানুষ নিয়ে চড়া সুরে তোপ দাগার পর এবার আস্তে আস্তে পুরনো দলের অনেক কিছুই সামনে আনছেন মুকুল রায়। এমনটাই বলছে রাজনৈতিক মহল। শনিবার উলুবেড়িয়ার সভা থেকে মুকুল রায়ের প্রশ্ন, বাঁকুড়ার কয়লা, হুগলি-বর্ধমান থেকে বালি, বসিরহাটে গরু পাচারের মাধ্যমে কোটি কোটি টাকা কলকাতায় কার কাছে, কোন অফিসে আসে, তা কি পুলিশ জানে না? এর আগেও, কয়লা, বালি কিংবা গরু পাচার নিয়ে বিতর্ক দেখা দিয়েছে, কিন্তু এভাবে সরাসরি তৃণমূলকে লক্ষ্য করে আক্রমণ আর কেউ করেননি।
তবে মুকুল রায়ের এই পদক্ষেপে দল যে খুশি তা প্রকাশ্যেই জানিয়েছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, মুকুলদা একটি এপিসোড দেখিয়েছেন, আরও অনেক এপিসোড সামনে আসবে ঠিক সময়ে।












Click it and Unblock the Notifications