বিজেপিকে হিন্দুত্বের শিক্ষা দিলেন মুকুল! পাল্টা দিলীপ ছাড়লেন মোক্ষম বাণ, তরজা
পুরনো মেজাজে ফিরলেন মুকুল রায়। বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন। মুকুল রায়ের কথায়, বিজেপি বাংলায় হিন্দুত্বের বিরোধিতা করছে। বুধবার এই মর্মে একের পর এক টুইট করে চলছেন তৃণমূল নেতারা।
পুরনো মেজাজে ফিরলেন মুকুল রায়। বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন। মুকুল রায়ের কথায়, বিজেপি বাংলায় হিন্দুত্বের বিরোধিতা করছে। বুধবার এই মর্মে একের পর এক টুইট করে চলছেন তৃণমূল নেতারা। তার মধ্যে মুকুল রায়ের টুইট বিজেপির গায়ে বিঁধল জোর। তার জেরেই দিলীপ ঘোষ হানলেন মোক্ষম বাণ। জমজমাট তরজা চলল বঙ্গ রাজনীতিতে।

মুকুল রায়ের টুইট, গাত্রদাহ বিজেপির
বিজেপি বাংলায় সর্বজনীন দুর্গাপুজো বানচাল করতে চাইছে বলে নিশানা করেন তৃণমূল নেতারা। তার মধ্যে উল্লেখযোগ্য টুইট ছিল মুকুল রায়ের। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেননি। টুইটে নেতৃত্ব দিয়েছেন মুকুল রায়। তাতেই গাত্রদাহ শুরু হয়েছে বিজেপির।

রাজ্যের তরফে আর্থিক অনুদান দুর্গাপুজো কমিটিগুলিকে
সম্প্রতি রাজ্যজুড়ে দুর্গাপুজো পরিচালনার জন্য ক্লাব তথা পুজো কমিটিগুলিতে রাজ্য সরকারের তরফে আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যসচিব। মুখ্যমন্ত্রীও সেই বার্তা দেন। এই ঘোষণা নিয়ে বিজেপি সটান নির্বাচন কমিশনে যায়। বিজেপির বক্তব্য, ৩৬ হাজার ক্লাবের মধ্যে কলকাতা পুরসভা এলাকায় রয়েছে প্রায় ২৫০০ ক্লাব। ভবানীপুর আসনে উপনির্বাচন ঘোষণার পর রাজ্য সরকারের তরফে অনুদান ঘোষণায় নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে। তার জবাবে তৃণমূল প্রতিবাদে গর্জে ওঠে।

বিজেপি হিন্দুত্বের উপর আঘাত হানতে চাইছে
মুকুল রায় টুইটে লেখেন- বিজেপি হিন্দুত্বের উপর আঘাত হানতে চাইছে। দুর্গাপুজো বন্ধ করতে চাইছে। হিন্দুত্বের উপর এই আঘাত কি মেনে নেওয়া যায়। তৃণমূলের তরফে টুইটে লেখা হয়েছে- হিন্দু সংস্কৃতি ও মূল্যবোঝের ধারক ও বাহকরা কোনওভাবেই হিন্দুত্ব বোঝে না। হিন্দুত্বের উৎসবকে সম্মান করতেও ওরা ভুলে গিয়েছে। মা দুর্গা এবং বাংলার ঐতিহ্য সম্পর্কে তাদের শ্রদ্ধার বহর প্রকাশ হয়ে গেল। তৃণমূল বিজেপির এই পদক্ষেপকে চরম লজ্জার বলেও উল্লেখ করে।

তৃণমূলের কাছে আমরা হিন্দুত্বের শিক্ষা নেব না, পাল্টা দিলীপের
এরপর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "তৃণমূলের কাছে আমরা হিন্দুত্বের শিক্ষা নেব না। তৃণমূল তো অতীতে করা পাপের প্রায়শ্চিত্ত করতে চাইছে। আমাদের জ্ঞান দেওয়ার আগে তারা ভাবুন, দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য আদালতে যেতে হয়েছে অতীতে।" মঙ্গলবার রাজ্য সরকারের তরফে সমস্ত দুর্গাপুজো কমিটিগুলিতে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়। তার জেরে বিজেপি নির্বাচন কমিশনে যায়। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নির্বাচনী বিধিভঙ্গের লিখিত অভিযোগ জানায় বিজেপি। তা শুনেই গর্জে ওঠে তৃণমূল কংগ্রেস।

‘বিজেপি ইনসাল্ট মা দুর্গা'হ্যাশট্যাগে নিশানা
তৃণমূল এরপর নেতা-কর্মীদের নির্দেশ দেয় 'বিজেপি ইনসাল্ট মা দুর্গা'হ্যাশট্যাগে পদ্মশিবিরকে নিশানা করতে। রাজ্যের মন্ত্রী, বিধায়ক, সাংসদরা কোমর বেঁধে নেমে পড়েন প্রতিবাদে। মুকুল রায়ও টুইটে নিশানা করেন বিজেপিকে। হিন্দুত্ব নিয়ে বিজেপিকে খোঁটা দেন। আর তৃণমূলের তরফে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দুর্গা নিয়ে মন্তব্যের ভিডিও টুইট করে দেওয়া












Click it and Unblock the Notifications