শুভ্রাংশুও কি এবার বিজেপিতে! পুরনো বিতর্কে কী বললেন মুকুল পুত্র

এদিন অর্জুন সিংয়ের দলবদলের পরই পুরনো প্রসঙ্গ ফের সামনে চলে এসেছে? এবার কী করবেন মুকুল পুত্র তথা বিজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়?

দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী তথা ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং এদিন দল বদলে বিজেপিতে যোগ দিয়েছেন। আর সেখানে যার সবচেয়ে বড় হাত তিনি একদা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায়। এই মুকুল রায়ের হাত ধরেই একের পর এক নেতা-কর্মী ঘাসফুল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছেন।

শুভ্রাংশুও কি এবার বিজেপিতে! পুরনো বিতর্কে কী বললেন মুকুল পুত্র

এদিন অর্জুন সিংয়ের দলবদলের পরই পুরনো প্রসঙ্গ ফের সামনে চলে এসেছে? এবার কী করবেন মুকুল পুত্র তথা বিজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়? তিনিও একই এলাকার বিধায়ক যেখান থেকে অর্জুন সিং লড়াই করবেন বিজেপির পতাকা হাতে।

সেই প্রশ্নে শুভ্রাংশু কিন্তু জানিয়ে দিয়েছেন, তিনি তৃণমূলে ছিলেন, আছেন ও থাকবেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই যে তাঁর আদর্শ সেটাও বলেছেন মুকুল পুত্র। যদিও জল্পনা থামছে না।

প্রসঙ্গত, মুকুল রায় বিজেপিতে যোগদানের পর মনে করা হয়েছিল শুভ্রাংশুর দল ছাড়া সময়ের অপেক্ষা। যদিও এখনও সেটা তিনি করেননি। মুকুল রায় দল ছাড়ার পর তৃণমূলের সঙ্গে ব্যবধান অনেকটাই বেড়ে গিয়েছিল শুভ্রাংশুর। তবে সেইসমস্ত জল্পনায় জল ঢেলে তিনি তৃণমূলে থেকে গিয়েছেন। তবে ভবিষ্যতে কী হয় তা সময়ই বলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+