দিলীপ কি পদত্যাগ করছেন বিজেপি সভাপতির পদ থেকে! মুকুল রায় জানালেন অন্দরের খবর

বঙ্গ বিজেপিতে টালমাটাল অবস্থা দিলীপ-ঘনিষ্ঠ সুব্রত চট্টোপাধ্যায়ের অপসারণের পর থেকেই। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পদত্যাগ করতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে সম্প্রতি।

বঙ্গ বিজেপিতে টালমাটাল অবস্থা দিলীপ-ঘনিষ্ঠ সুব্রত চট্টোপাধ্যায়ের অপসারণের পর থেকেই। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পদত্যাগ করতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে সম্প্রতি। এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন মুকুল রায়। বাড়িতে কোজাগরি লক্ষ্মীপুজোর অনুষ্ঠানের মধ্যেই তিনি প্রতিক্রিয়া দিলেন বঙ্গ বিজেপির সাম্প্রতিক কোন্দল নিয়ে।

সুব্রত চট্টোপাধ্যায়ের অপসারণে ক্ষুব্ধ দিলীপ ঘোষ

সুব্রত চট্টোপাধ্যায়ের অপসারণে ক্ষুব্ধ দিলীপ ঘোষ

রাজ্য বিজেপির সম্পাদক (সংগঠন)-এর পদ থেকে সুব্রত চট্টোপাধ্যায়কে হঠাৎ করেই সরিয়ে দিয়েছে বিজেপির হাইকম্যান্ড। দিলীপ-ঘনিষ্ঠ সুব্রত চট্টোপাধ্যায়ের স্থলাভিষিক্ত করা হয়েছে অমিতাভ চক্রবর্তীকে। সুব্রত চট্টোপাধ্যায়ের এই অপসারণে ক্ষুব্ধ দিলীপ ঘোষ কড়া অবস্থান নিয়ে পদ ছাড়তে পারেন বলে রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছিল।

দিলীপ ঘোষের অপসারণ গুজব নিয়ে মুকুল রায়

দিলীপ ঘোষের অপসারণ গুজব নিয়ে মুকুল রায়

স্বভাবতই মুকুল রায় সংবাদমাধ্যমের সামনে আসতেই উঠেছিল দিলীপ-প্রসঙ্গ। দিলীপ ঘোষের পদত্যাগ প্রসঙ্গে চলা যাবতীয় জল্পনায় জল ঢেলে দিয়েছেন তিনি। তাঁর কথায়, এসবই গুজব। দিলীপ ঘোষের অপসারণ নিয়ে গুজব রটনা করা হচ্ছে। এক শ্রেণির রাজনীতিকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য এসব করছে। আর এক শ্রেণির মিডিয়া তা ফলাও করে প্রচার করছে।

দিলীপ ঘোষই থাকবেন বিজেপির রাজ্য সভাপতি

দিলীপ ঘোষই থাকবেন বিজেপির রাজ্য সভাপতি

মুকুল রায় বলেন, দিলীপ ঘোষই থাকবেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর নেতৃত্বেই ২০২১-এর ভোট লড়বে বঙ্গ বিজেপি। বিজেপি একটা সর্বভারতীয় দল। তার অনেক বাধ্য বাধখতা থাকে। সর্বভারতীয় নেতৃত্ব নিশ্চয় প্রয়োজন মনে করেছে, তাই সুব্রতবাবুর স্থলাভিষিক্ত করেছে অমিতাভ চক্রবর্তীকে।

দিলীপের নেতৃত্বে পরিবর্তন হবে বাংলায়, বলছেন মুকুল

দিলীপের নেতৃত্বে পরিবর্তন হবে বাংলায়, বলছেন মুকুল

তাঁর কথায়, তিনি যেহেতু বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। তাঁরও নিশ্চয় দায়িত্ব থাকবে। আমরা সবাই এক হয়েই তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে লড়ব। আমাদের লক্ষ্য বাংলায় পরিবর্তন। বাংলায় পরিবর্তন হবেই ২০২১-এ। বাংলার মানুষ পরিবর্তন চাইছেন। তাই সেই পরিবর্তন অবশ্যম্ভাবী।

২০১৯-এর মতোই ২০২১-এও তৃণমূলে ভাঙন

২০১৯-এর মতোই ২০২১-এও তৃণমূলে ভাঙন

মুকুল রায় বলেন, ২০১৯-এর মতোই ২০২১-এও তৃণমূলে ভাঙন ধরবে। দেখতে থাকুন, তৃণমূল ভেঙে বিজেপিতে আসবে অনেকে। প্রচুর মানুষ আসবেন। কারা আসবেন, তাও জানতে পারবেন, একটু অপেক্ষা করুন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কারা আসবেন, আপনারাও তাঁদের জানেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+