গণতন্ত্রের হত্যাকারী তৃণমূল! গেরুয়া নামাবলী গায়ে জড়িয়ে তোপ দেগেই চলেছেন মুকুল

বিজেপিতে নাম লেখানোর পর থেকেই চাঁছাছোলা ভাষায় আক্রমণ করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে। এবার তৃণমূলকে সরাসরি গণতন্ত্রের নিধনকারী হিসেবে ব্যাখ্যা করলেন মুকুল রায়।

দীর্ঘ ২০ বছর যে দলটাকে তিলে তিলে গড়ে তুলেছিলেন, আজ সেই দলটিকেই গণতন্ত্রের হত্যাকারী হিসেবে প্রতিপন্ন করলেন মুকুল রায়। তৃণমূলের সঙ্গে দীর্ঘ দু-দশকের সম্পর্ক ত্যাগ করে বিজেপি শিবিরে নাম লেখানোর পর থেকেই চাঁছাছোলা ভাষায় আক্রমণ করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে। এবার তৃণমূলকে সরাসরি গণতন্ত্রের নিধনকারী হিসেবে ব্যাখ্যা করলেন মুকুল রায়।

গণতন্ত্রের হত্যাকারী তৃণমূল! গেরুয়া নামাবলী গায়ে জড়িয়ে তোপ দেগেই চলেছেন মুকুল

রবিবার সকালে উত্তর ২৪ পরগনার নৈহাটিতে দলীয় কার্যালয় উদ্বোধন করতে গিয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়। সেই উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীনই তৃণমূল তারস্বরে মাইক বাজায় বলে অভিযোগ। অভিযোগ, অনুষ্ঠান ভণ্ডুল করতেই তৃণমূল চক্রান্ত করে এই ধরনের কাজ করছে।

মুকুলবাবু বলেন, 'এই ধরনের কাজ করে তৃণমূল গণতন্ত্রের কন্ঠরোধ করছে। এই ধরনের কাজই এখন তৃণমূলের সংস্কৃতিতে পরিণত হয়েছে। তিনি দলীয় কার্যালয় উদ্বোধন করতে এসেছেন, তা বানচাল করাই ছিল তৃণমূলের উদ্দেশ্য। কর্মী-সমর্থকদের এসব নির্দেশ দেওয়া হয়েছিল উপরতলা থেকে। সেই নির্দেশ পেয়েই এই কাজ করেছেন কর্মীরা। দোষ ওঁদের নয়, তৃণমূল দলটাই এখন এই ভাবধারায় চলছে।'

মুকুল রায় আরও বলেন, 'তৃণমূল গণতান্ত্রিক ব্যবস্থাকে ভয় পায়। তাই তাঁরা গণতন্ত্র রক্ষার শপথ নিয়েও, তা রক্ষা করতে ব্যর্থ। অস্তিত্ব হারানোর ভীতি থেকেই তৃণমূল এখন শপথকে পদদলিত করে গণতন্ত্র নিধন করে চলেছেন। এই ঘটনাই ইঙ্গিত করছে, এই দলের কাছ থেকে এর বেশি কিছু আশা করা বৃথা।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+