বাংলায় রাষ্ট্রীয় সন্ত্রাস রোখার কৌশল বাতলালেন মুকল, খোঁচা ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ মমতাকে

মুকুল রায় বলেন, ‘রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে একেবারেই ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে রাজ্যে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা উচিত বলে তাঁর পরামর্শ।’

বাংলায় এখন রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে বলে অভিযোগ করলেন বিজেপি নেতা মুকুল রায়। সোমবার নোয়াপাড়ায় বিজেপির প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এক পদযাত্রায় অংশ নিয়ে মুকুল রায় বলেন, 'রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে একেবারেই ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে রাজ্যে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা উচিত বলে তাঁর পরামর্শ।'

বাংলায় রাষ্ট্রীয় সন্ত্রাস রোখার কৌশল বাতলালেন মুকল, খোঁচা ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ মমতাকে

এদিন দ্ব্যর্থহীন ভাষায় মুকুল রায় আক্রমণ করেন তাঁর এক সময়ের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি প্রকারান্তরে মুখ্যমন্ত্রীর ব্যর্থতারই সমালোচনা করেন এদিন। বলেন, 'মুখ্যমন্ত্রী নিজেই স্বরাষ্ট্রমন্ত্রী। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর ভূমিকা আশাব্যঞ্জক নয়। তিনি রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় চূড়ান্ত ব্যর্থ। সেই কারণেই এবার এই দায়িত্ব মুখ্যমন্ত্রী ছেড়ে দেওয়া উচিত। পরিবির্তে নয়া স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ জরুরি।'

মুকুল রায় বলেন, 'বামেদের আমলে যে জিনিস চলত, আজও তার অন্যথা হচ্ছে না। বাম আমলে প্রথম দশ বছর পর আমরা আইনশৃঙ্খলার এই অবনতি দেখেছিলাম, আর রাজ্যের বর্তমান সরকারে আমলে প্রথম পাঁচ বছর পরই আইনশৃঙ্খলার অবনতি চরম পর্যায়ে পৌঁছেছে। সেই কারণেই বাংলায় এই রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা সংকল্প যাত্রা করছি রাজ্যের প্রতিটি জেলায়।'

তিনি আরও বলেন, 'রাজ্য যে ভাবে তা্ঁদের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিচ্ছে, তাতে আমি বলতে পারে সরকার নিজেদের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা কেন জরুরি, তারও ব্যাখ্যা দেন মুকুল রায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ভারি ব্যস্ত মানুষ! তাঁকে বিভিন্ন প্রয়োজনে লন্ডন, ইতালি, নেদারল্যান্ড যেতে হয়। তাই রাজ্যের আইনশৃঙ্খলা দেখার সময় কোথায়?'

মুকুল রায়ের কথায়, 'নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হলে মুখ্যমন্ত্রীর আর দায় থাকবে না। তিনি নির্ঝঞ্ঝাটে ঘুরতে পারবেন বিদেশে।' এরপরই তাঁর কটাক্ষ, 'কই এত বিদেশ সফর করেও তো রাজ্যের শিল্পে একটা ইটও কোথাও গাঁথা হল না। ঘটা করে আবার বাণিজ্য সম্মেলন হচ্ছে। প্রত্যেকবার শিল্প সম্মেলন করে টাকা নষ্ট করা হয়। বিনিয়োগের আশ্বাস দেওয়া হয়। কিন্তু শিল্প হয় না একটাও। সাত বছরে একটা শিল্পেরও মুখ দেখেনি বাংলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+