পুরভোটকে সেমিফাইনাল তকমা নয়! বিধানসভার আগে কোন রণকৌশল নিচ্ছে বিজেপি
পুরভোটকে সেমিফাইনাল তকমা নয়! বিধানসভার আগে কোন রণকৌশল বিজেপির
পুর নির্বাচনে লড়াই করলেও তাতে গুরুত্ব দিতে রাজি নন বিজেপি নেতা মুকুল রায়। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, লোকসভা নির্বাচনের সঙ্গেই রাজ্যে সেমিফাইনালের যুদ্ধ হয়ে গিয়েছে। তারা বিধানসভা নির্বাচনের জন্য অপেক্ষা করছেন বলে জানিয়েছেন মুকুল রায়।

শহিদ মিনার থেকে মুকুলকে সার্টিফিকেট অমিত শাহের
রবিবার শহিদ মিনারের মঞ্চ থেকে একে একে অনেক নেতার নাম করেছেন অমিত শাহ। দিলীপ ঘোষর নাম দিয়ে শুরুও করেন। কৈলাস বিজয়বর্গীয়ের পাশাপাশি দুই কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরীর নাম করেন অমিত শাহ। এরপর আসে মুকুল রায়ের কথা। সব থেকে যদি কোনও বিশেষণ প্রয়োগ করা হয়ে থাকে, তবে তা মুকুল রায়ের নামে। অমিত শাহ বলেন, মুকুল রায় কনভেনর থাকার সময়েই ভারতীয় জনতা পার্টি রাজ্যে ৪২টির মধ্যে ১৮ টি আসন জিতে নিয়েছে।

জিতটা হল টিম এফোর্ট, বললেন মুকুল
এপ্রসঙ্গেই মুকুল রায় বলেছেন জিতটা হল টিম এফোর্ট। মুকুল রায় জানিয়েছেন, নির্বাচন ছিল মোদীজির নির্বাচন। সেই নির্বাচনে তাঁকে আহ্বায়ক করায় কাজটা সহজ হয়েছিল বলেও মন্তব্য করেছেন মুকুল রায়। পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে না পারার যন্ত্রণাতেই মানুষ সুযোগ পেয়েই তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সেমিফাইনাল হয়ে গিয়েছে
মুকুল রায় লোকসভা ভোটকেই সেমিফাইনাল বলছেন। তিনি বলেছেন, সেমিফাইনাল হয়ে গিয়েছে। তারা বিধানসভাকেই ফাইনাল হিসেবে দেখছেন এবং তার জন্য অপেক্ষা করছেন বলে জানিয়েছেন মুকুল রায়। আর কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে দিয়ে ভোট না হওয়ায় অন্য কোনও নির্বাচনকে তারা সেমিফাইনাল বলতে রাজি নন।

পুরভোট নিয়ে অভিজ্ঞতা খারাপ
মুকুল রায় জানিয়েছেন, তাঁরা পুর নির্বাচনে অংশ নেবেন। কিন্তু তাঁর অভিযোগ রাজ্য নির্বাচন কমিশনের অধীনে যে ভোট হয়, সেখানে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয় না। সেখানে ভোট লুঠ হয় বলেও অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications