বিজেপি নেতারা রাজ্যের সঙ্গে তঞ্চকতা করছেন! সমালোচনা খোদ মুকুল রায়ের কণ্ঠে

বিজেপি নেতারা রাজ্যের সঙ্গে তঞ্চকতা করছেন! সমালোচনা খোদ মুকুলের কণ্ঠে

এনআরসি ইস্যুতে বিজেপিকেই একহাত নিয়ে্ বসলেন মুকুল রায়। বৃহস্পতিবার বীরভূমে মুকুল রায় এনআরসি ইস্যুতে যে ভাষায় নিজের দলের নেতাদের সমালোচনা করেন, তাতে বঙ্গ বিজেপিতে দ্বন্দ্ব প্রকাশ্যে। দিলীপ ঘোষরা যখন বলছে, রাজ্যে এনআরসি হবে, মুকুল রায় শোনাচ্ছেন একেবারে উল্টা কথা। তিনি একই সঙ্গে সমালোচনাও করছেন বিজেপির প্রচারের।

মানুষের সঙ্গে তঞ্চকতা করছেন, সমালোচনা মুকুলের

মানুষের সঙ্গে তঞ্চকতা করছেন, সমালোচনা মুকুলের

মুকুল রায় রাজ্য বিজেপি নেতাদের একহাত নিয়ে বলেন, স্পষ্টভাবেই বলছি, রাজ্যে এনআরসি হচ্ছে না। যাঁরা প্রচার করছেন এনআরসি হবে, তাঁরা ভুল বলছেন। ভ্রান্ত প্রচার চালাচ্ছেন, অন্যায় করছেন। তাঁরা বাংলার মানুষের সঙ্গে তথা ভারতের মানুষের সঙ্গে তঞ্চকতা করছেন। বাংলায় এনআরসির কোনও আলোচনাই হয়নি।

মোদীর কথা মনে করালেন মুকুল

মোদীর কথা মনে করালেন মুকুল

মুকুল রায় বলেন, খোদ মোদী জানিয়েছেন এনআরসি নিয়ে কোনও আলোচনাই হয়নি। মোদীর ওই বক্তব্যের পরের দিন অমিত শাহও মোদীর কথা সমর্থন করেছিলেন। তারপরও রাজ্যের কোনও কোনও নেতা এনআরসি চাই, এনআরসি হবে বলে প্রচার চালিয়ে যাচ্ছেন। রাজ্যে বিজেপি নেতাদের অবস্থা হয়েছে না ঘরকা না ঘাটকা।

বিজেপি নেতাদের কথায় বিভ্রান্তি

বিজেপি নেতাদের কথায় বিভ্রান্তি

রাজ্যের বিজেপি নেতারা আগেও এনআরসির পক্ষে তুমুল প্রচার চালাচ্ছিলেন। তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহ তখন জানিয়েছিলেন, এনআরসিনিয়ে কোনও প্রচার নয়, সিএএ নিয়ে প্রচার চালাতে। কিছুদিন এনআরসি নিয়ে মুখ বন্ধ রাখলেও দিলীপ ঘোষ থেকে শুরু করে রাজ্যের বহু নেতা এখন এনআরসি নিয়ে সরব। তারই পরিপ্রেক্ষিতে মুকুল রায় সরব হলেন।

মুকুলকে কটাক্ষ বিজেপি সাধারণ সম্পাদকের

মুকুলকে কটাক্ষ বিজেপি সাধারণ সম্পাদকের

দিলীপ ক-দিন ধরে এনআরসি নিয়ে সরব হতে এবার মুকুল রায়ও মোদীর সুরে সুর মিলিয়ে বললেন, এনআরসি হবে না। রাজ্যে এনআরসির কোনও সম্ভবনা নেই। আর মুকুলের এই কথার প্রেক্ষিতে আবার সরব হয়েছেন দলের সাধারণ সম্ফাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায়। তিনি বলেন, মুকুলবাবুর কাছে কোনও খবর থাকতে পারে, আমার কাছে এনআরসি নিয়ে কোনও খবরই নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+