মমতা ভয় পান মুকুলকে! প্রাক্তন সেকেন্ড ইন কম্যান্ড বাইরে থাকলে ২০২১-এ রক্ষা নেই
কালীঘাট থানা থেকে বেরিয়েই মমতাকে একহাত নিলেন মুকুল রায়। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পান মুকুল রায়কে্। তাই তাঁকে আটকে রাখার জন্য বন্দোবস্ত করছেন।
কালীঘাট থানা থেকে জেরার পর বেরিয়েই মমতাকে একহাত নিলেন মুকুল রায়। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পান মুকুল রায়কে্। তাই তাঁকে আটকে রাখার জন্য বন্দোবস্ত করছেন। তাঁকে ভেতরে না রাখলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্ষা নেই। সে কথা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ ভালো জানেন না। তাই তিনি উঠে পড়ে লেগেছেন তাঁকে আটক করতে।

মমতার জয়ের আশা ক্ষীণ থেকে ক্ষীণতর হবে
শনিবার কালীঘাট থানায় তাঁকে জেরা করা হয়। টানা দু-ঘণ্টা জেরার পর মুকুল রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন মুকুল রায় বাইরে থাকা মানে তাঁর জেতার আশা নেই। বাইরে থাকলেই মুকুল রায় গোটা বাংলা চষে বেরোবেন, তাতে মমতার জয়ের আশা ক্ষীণ থেকে ক্ষীণতর হবে।

মিথ্যা মামলায় ফাঁসানোর চক্রান্ত
মুকুল বলেন, সেই ঝুঁকি নিতে চাইছেন না মমতা বন্যোানপাধ্যায়। তিনি চাইছেন যে করে হোক তাঁকে জেলে ঢোকাতে। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ পরিষ্কার হবে। আর তিনি বাইরে থাকলেই বিপদ বাড়বে। তাই কালীঘাট থানায় তাঁকে ডেকে জেরা করা হচ্ছে। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর চক্রান্ত করছেন মমতা।

হাওলা মামলায় নাম জড়ায় মুকুল রায়ের
কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল এদিন প্রশ্ন সাজিয়ে মুকুল রায়কে দফায় দফায় জেরা করে। উল্লেখ্য, কালীঘাট থানায় একটি হাওলা মামলায় নাম জড়ায় মুকুল রায়ের। আদালত কলকাতা পুলিশকে নির্দেশ দেয় এফআইআর দায়ের করে জিজ্ঞাসাবাদ করতে। তবে সে জন্য পাঁচদিন আগে মুকুল রায়কে নোটিশ দিতে হবে। সেইমতো ১২ জানুয়ারি নোটিশ পাঠানো হয়।

মুকুলকে জিজ্ঞাসাবাদ, বাইরে বিক্ষোভ বিজেপির
এদিন যখন মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন বাইরকে বিজেপি সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকে। তাতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। বাইরে বিশালসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।












Click it and Unblock the Notifications