বিজেপিতে এসে প্রায়শ্চিত্ত করছেন মুকুল, মোদী-শাহকে জানালেন কর্মসমিতির বৈঠকে

দিল্লি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম হুঁশিয়ারি দিয়েছেন। একইসঙ্গে তিনি মোদী-শাহকে উদ্দেশ্য করে বলেছেন তিনি প্রায়শ্চিত্ত করছেন বিজেপিতে এসে।

এক বছর তিনমাস আগে ঘটা করে তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন মুকুল রায়। এতদিন পর দিল্লির রামলীলা ময়দানে জাতীয় কর্মসমিতির বৈঠকে তাঁর মেগা উত্থান হয়েছে। তিনি হয়ে উঠেছেন বঙ্গ বিজেপির মুখ। দিল্লি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম হুঁশিয়ারি দিয়েছেন। একইসঙ্গে তিনি মোদী-শাহকে উদ্দেশ্য করে বলেছেন তিনি প্রায়শ্চিত্ত করছেন বিজেপিতে এসে।

বিজেপিতে এসে প্রায়শ্চিত্ত মুকুলের

বিজেপিতে এসে প্রায়শ্চিত্ত মুকুলের

মুকুল রায় বলেন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান আসলে তাঁর কাছে প্রায়শ্চিত্ত। কারণ ব্যাখ্যা করে মুকুল রায় বলেন, তৃণমূল দলটা তৈরির পিছনে ছিলাম আমি। আজ তাই প্রায়শ্চিত্ত করছি। যে দলটা নিজে হাতে প্রতিষ্ঠা করেছিলাম, সেই দলটাকে ধীরে ধীরে ধ্বংসের পথে নেমে যেতে দেখেছি। তাই সম্পর্ক চুকিয়ে বিজেপিতে এসেছি। এদিন মুকুলের কথা মন দিয়ে শোনেন মোদী-শাহরা।

রাজ্যে অরাজকতা চলছে

রাজ্যে অরাজকতা চলছে

মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনের নামে প্রহসন হয়েছে রাজ্যে। রাজ্যে এখন অরাজক পরিস্থিতি চলছে। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপর্ব থেকে শুরু করে পঞ্চায়েত গঠন পর্ব পর্যন্ত শ-খানেক লোকের মৃত্যু হয়েছে। তার মধ্যে বিজেপিরই ৪৮ জন। রাজ্যে গণতন্ত্র বিপন্ন। তাই রাজ্যে পরিবর্তন আনতে হবে। আর সেই পরিবর্তন আনবে বিজেপিই।

২০টির বেশি আসন পাবে না তৃণমূল

২০টির বেশি আসন পাবে না তৃণমূল

একইসঙ্গে মুকুল রায়ের দাবি, তৃণমূলকে কোনওমতেই ২০টির বেশি আসন পেতে দেবেন না তাঁরা। এটাই তাঁদের লক্ষ্য। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি তাঁদের লক্ষ্যপূরণ সফল হবেই। উল্লেখ্য, বিজেপি রাজ্যে ২২টি আসন জয়ের টার্গেট খাঁড়া করে। মুকুল রায় ২২টিতে জেতার কথা না বলে, ঘুরিয়ে তৃণমূল ২০টি পাবে না বলে দাবি করেন।

অমিতের কথার প্রতিধ্বনি মুকুলের

অমিতের কথার প্রতিধ্বনি মুকুলের

অর্থাৎ বিজেপি ২৩টি আসনে জিতবে বলে তাঁর দাবি। কিছুদিন আগে একই দাবি করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি ত্রিপুরায় বলেন এবার ৩০০টিরও বেশি আসনে জয়লাভ করবে বিজেপি। আর বাংলা থেকে তাঁরা পাবেন কম করে ২৩টি আসন। সেই কথারই পুনরাবৃত্তি শোনা গেল মুকুলের কণ্ঠে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+