‘সিপিএমকে সরিয়ে কাজ শেষ মমতার, বিজেপির কাজ শুরু হবে তৃণমূলকে সরিয়ে’

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর কাজ শেষ, এবার দলকে বেশি সময় দেবেন তিনি। সেই কথার পরিপ্রেক্ষিতে মুকুল রায় বলেন, সিপিএমকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ শেষ, তাই তৃণমূলও শেষ।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর কাজ শেষ, এবার দলকে বেশি সময় দেবেন তিনি। সেই কথার পরিপ্রেক্ষিতে মুকুল রায় বলেন, সিপিএমকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ শেষ, তাই তৃণমূলও শেষ। এবার বিজেপি রাজ্যে প্রকৃত পরিবর্তন আনবে। লোকসভায় ১৮টা আসন জিতে সেই যাত্রার সূচনা করে দিয়েছে বিজেপি।

‘মমতার কাজ শেষ সিপিএমকে সরিয়ে, বিজেপির কাজ শুরু হবে তৃণমূলকে সরিয়ে’

মুকুল বলেন, লোকসভা নির্বাচনে বিজেপি এ রাজ্য থেকে ১৮ জন সংসদ পেয়েছে। বাংলার মানুষকে এ জন্য ধন্যবাদ। এই সংখ্যাটা আরও বাড়তে পারত। তাঁর অভিযোগ আরামবাগ নিয়ে। অভিযোগ ঘাটাল নিয়ে। আরামবাগে অনেক ইভিএম গণনা করা হয়নি বলে অভিযোগ। তিনি বলেন, বিজেপিকে জোর করে হারানো হয়েছে।

মুকুলের হুঁশিয়ারি এই অভিযোগ নিয়ে আদালতে যাওয়ার। ঘাটাল-কেশপুরেও তৃণমূল রিগিং করে জিতেছে বলে অভিযোগ তাঁর। তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে মকুল রায় বলেন, রাজ্যের ১৭ জন মন্ত্রীর বিধানসভা এলাকায় হেরেছে। তাই তৃণমূল কংগ্রেসকে মানুষ রায় মেনে সরে যেতে হবে।

তৃণমূল নেতাদের বিজেপিতে যোগদান সম্ভাবনা নিয়েও এদিন মুখ খুলেছেন মুকুল রায়। মুকুলের দাবি, তৃণমূল কংগ্রেসের অনেক নেতা এখন বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি বলেন, শুভ্রাংশুকে তৃণমূল ছ-বছর সাসপেন্ড করেছে। এবার শুভ্রাংশুই ঠিক করবে তার ভবিষ্যৎ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+