তৃণমূলের কারা গুরুত্ব পাবেন বিজেপিতে, অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ইঙ্গিত মুকুলের
সংগঠন সাজানোর কাজে বিজেপিকে এখনও বিরোধী তথা তৃণমূলের বিক্ষুব্ধদের ওপর নির্ভর করতে হচ্ছে। মুকুল রায় জানিয়েছেন, সংগঠনে যাঁরা যোগ্যতা সম্পন্ন, তাঁদের গুরুত্ব দেওয়া হবে।
সংগঠন সাজানোর কাজে বিজেপিকে এখনও বিরোধী তথা তৃণমূলের বিক্ষুব্ধদের ওপর নির্ভর করতে হচ্ছে। মুকুল রায় জানিয়েছেন, সংগঠনে যাঁরা যোগ্যতা সম্পন্ন, তাঁদের গুরুত্ব দেওয়া হবে।

তৃণমূল থেকে আসাদের গুরুত্ব
মুকুল রায় বলেছেন, রাজ্য কমিটিতে তৃণমূল থেকে যাঁরা এসেছেন, তাঁদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে, স্থান দেওয়া হয়েছে।

যোগ্যতা সম্পন্নদের গুরুত্ব
মুকুল রায় বলেছেন, যাঁরা যোগ্যতা সম্পন্ন এবং বিজেপিতে যোগ দিতে চাইছেন, তাঁদের গুরুত্ব দেওয়া হবে। বিজেপিতে কে পুরনো, কে নতুন তাকে গুরুত্ব নয়, নবীন, প্রবীণের সংমিশ্রণকেও গুরুত্ব নয়, কে মানুষের কাছে গ্রহণযোগ্য, তাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজেপি সংগঠন ভিত্তিক দল
মুকুল রায় বলেছেন বিজেপি সংগঠন ভিত্তিক দল। তিনি মনে করেন, বুথ,জেলা, মণ্ডল, এই তিন পর্যায়েই আরেকটু নজর দিতে হবে রাজ্য নেতৃত্বকে। যাতে যোগ্যতা সম্পন্ন ব্যক্রিরা বাদ না পড়ে যান। তিনি বলেন, পাঁচ জলের জায়গায় সাতজনকে নেওয়া যেতে পারে। কিন্তু কেউ যেন বাদ না পড়ে যান।

কেন ডাকা হয়েছিল তাঁকে
মুকুল রায় বলেছেন, তিনি দীর্ঘদিনের রাজনীতিক। তাই আগামী দিনের রাজনৈতিক লড়াই, তাতে মুকুল রায়ের ভূমিকা কী হওয়া উচিত, কোন জায়গায়, কী করতে হবে, তা বলতেই তাঁকে ডাকা হয়েছিল।












Click it and Unblock the Notifications