সভাপতি হলেও হাতে নেই চাবি, দিলীপ ঘোষের সম্পর্কে মুকুল রায়ের চাঞ্চল্যকর মন্তব্য
পুনরায় রাজ্য বিজেপি সভাপতি হলেও, দিলীপ ঘোষ সম্পর্কে বেফাঁস মন্তব্য করলেন মুকুল রায়। প্রকাশিত খবর অনুযায়ী, মুকুল রায় বলেছেন, দিলীপ ঘোষ সভাপতি দলেও, দলের নিয়ন্ত্রণ তাঁর হাতে নেই।
পুনরায় রাজ্য বিজেপি সভাপতি হলেও, দিলীপ ঘোষ সম্পর্কে বেফাঁস মন্তব্য করলেন মুকুল রায়। প্রকাশিত খবর অনুযায়ী, মুকুল রায় বলেছেন, দিলীপ ঘোষ সভাপতি দলেও, দলের নিয়ন্ত্রণ তাঁর হাতে নেই। যা কিনা রয়েছে সুব্রত চট্টোপাধ্যায়ের হাতে। প্রকাশ্যেই একথা বলেছিলেন মুকুল রায়।

সভাপতি হলেও হাতে নেই চাবি
বৃহস্পতিবার পুনরায় রাজ্য বিজেপির সভাপতির পদে বসানো হয়েছে দিলীপ ঘোষকে। প্রকাশিত খবর অনুযায়ী, এসম্পর্কে মুকুল রায়ের মন্তব্য দিলীপদা পুনরায় রাজ্য সভাপতি হয়েছেন, ভাল কথা। তিনিই রাজ্য বিজেপিকে এগিয়ে নিয়ে যাবেন। তবে রাজ্য বিজেপির শেষ কথা সুব্রতদা ( সুব্রত চট্টোপাধ্যায়)। উনি চাবি ডান দিকে ঘোরালে ডানদিকে ঘুরবে, আর বাঁদিকে ঘোরালে বাঁদিকে।

বিড়ম্বনায় সুব্রত চট্টোপাধ্যায়
ওইদিন বিজেপি রাজ্য কমিটির বর্ধিত বৈঠক ছিল আলিপুর ন্যাশনাল লাইব্রেরিতে। সেখান থেকেই রাজ্য বিজেপির সদর দফতরে ফিরছিলেন দিলীপ ঘোষ এবং সুব্রত চট্টোপাধ্যায়। এই সময় মুকুল রায়ের মন্তব্য বিড়ম্বনায় পড়ে যান সুব্রত চট্টোপাধ্যায়।

দিলীপ-মুকুল সম্পর্ক মধুর নয়
অনেকেই বলেন রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষ এবং মুকুল রায়ের সম্পর্ক মধুর নয়। অন্যদিকে কেউ কেউ বলেন, মুকুল রায় কখনই চাননি দিলীপ ঘোষ ফের সভাপতি হোন। কিন্তু নিজের মন্তব্যে মুকুল রায় বুঝিয়ে দিয়েছেন, রাজ্য বিজেপির সংগঠন কার হাতে রয়েছে। তবে দিলীপ ঘোষের সঙ্গে সুব্রত চট্টোপাধ্যায়ের সম্পর্ক যথেষ্টই ভাল।

এর আগেও হয়েছিল বিতর্ক
এর আগে গত বছরে বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগ দেওয়া নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। দিলীপ ঘোষের অনুমতি ছাড়া কাউকেই বিজেপিতে নেওয়া যাবে না বলে জানানো হয়েছিল। মুকুল রায় সেই সময় জানিয়েছিলেন, তিনি সেই নির্দেশিকা মেনে চলবেন।












Click it and Unblock the Notifications