বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রশংসা! বাংলা কংগ্রেসের মতোই বিলুপ্ত হবে তৃণমূল, ভবিষ্যদ্বাণী মুকুলের

এবারের নির্বাচনের পরে তৃণমূল (trinamool congress) বলে কিছু থাকবে না। এদিন বিজেপির (bjp) হেস্টিংস অফিসে এমনটাই মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়(mukul roy)। বিজেপিতে যোগ দেওয়া নতুন নেতাদের উদ্দেশে তি

এবারের নির্বাচনের পরে তৃণমূল (trinamool congress) বলে কিছু থাকবে না। এদিন বিজেপির (bjp) হেস্টিংস অফিসে এমনটাই মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় (mukul roy)। বিজেপিতে যোগ দেওয়া নতুন নেতাদের উদ্দেশে তিনি একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।

 বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের দেওয়া সম্মানে তিনি খুশি

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের দেওয়া সম্মানে তিনি খুশি

তিনি বিজেপিতে যোগ দিয়েছেন, তিন বছরের কিছু বেশি সময়। তাঁরই মধ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে সম্মান দিয়েছে, তাতে তিনি অবিভূত। দলে যোগ দেওয়া নতুন নেতাদের উদ্দেশে তিনি বলেন, দলে থাকলে যে সম্মান তাঁরা পাবেন, কেউ তা কল্পনাও করতে পারছেন না। সবাইকে একসঙ্গে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন মুকুল রায়। তিনি বলেছেন, একসঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার পথ প্রশস্ত করুন।

নির্বাচনের পর তৃণমূল বলে কিছু থাকবে না

নির্বাচনের পর তৃণমূল বলে কিছু থাকবে না

২০২১-এর নির্বাচনে রাজ্য থেকে বিজেপির টার্গেট ২০০-র বেশি আসনে জয়। এর আগে মুকুল রায় বলেছেন, তৃণমূল ৫০ টি আসন ও পাবে না। দিন কয়েক আগে তাঁকে বলতে শোনা গিয়েছিল, রাজ্যে তৃণমূল ১০০ টি আসন পাবে কিনা সন্দেহ। গত ১০ বছরে রাজ্যে কোনও কর্মসংস্থান হয়নি বলেও অভিযোগ করেছিলেন, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। এদিন হেস্টিংস-এ বিজেপি অফিসে তিনি বলেন, নির্বাচনের পরে তৃণমূল বলে আর কিছু থাকবে না। তৃণমূলের অবস্থা হবে বাংলা কংগ্রেসের মতো, মন্তব্য করেছেন মুকুল রায়।

তৃণমূল ব্যক্তি মালিকানাধীন সংস্থার থেকেও খারাপ

তৃণমূল ব্যক্তি মালিকানাধীন সংস্থার থেকেও খারাপ

তৃণমূলকে ব্যক্তি মালিকানাধীন সংস্থার চেয়েও খারাপ বলে মন্তব্য করেছিলেন মুকুল রায়। তিনি বলেছিলেন, েকানও রাজনৈতিক মর্যাদাসম্পন্ন লোকের পক্ষে তৃণমূল করা অসম্ভব। কেননা তৃণমূলের পরিবেশ দমবন্ধ করা। সেই কারণেই নেতারা দল ছাড়ছেন। তিনি বলেছিলেন, বাংলায় যাঁরা রাজনীতি করেন, যাঁরা বাংলার উন্নয়ন চান, তাঁরাই বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন। কোনও রাজনৈতিক দলে ভাঙনকে তিনি রাজনীতির অঙ্গ বলে মন্তব্য করেছিলেন।

পশ্চিমবঙ্গে বাংলা কংগ্রেস

পশ্চিমবঙ্গে বাংলা কংগ্রেস

বাংলা কংগ্রেস নামে রাজ্যে একটা সময় একটি রাজনৈতিক দল ছিল। রাজনীতির ইতিহাস ঘাটলে জানা যায়, ১৯৬০-এর দশকে এই রাজ্যে কংগ্রেস ভেঙে এই দলের উৎপত্তি। তৎকালীন সিপিএম-এর সমর্থনে ১৯৬৭ সালে জোট সরকার এবং ১৯৬৯ সালে যুক্তফ্রন্ট সরকার তৈরি করেছিল বাংলা কংগ্রেস। অজয় মুখোপাধ্যায় এবং নলিনাক্ষ সান্যাল ছিলেন এই দলের প্রতিষ্ঠাতা। ১৯৭০-এ সিপিএম সমর্থন তুলে নেওয়ায় যুক্তফ্রন্ট সরকারের পতন হয় এবং বাংলা কংগ্রেসের অবক্ষয় শুরু হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+