তৃণমূল আমলে চিটফান্ড কর্পোরেটের মর্যাদা পেয়েছে, কোটির দুর্নীতিতে নিশানা মুকুলের

তৃণমূলের দিকে আঙুল তুলে মুকুল রায় বলেন, ‘রাজ্যের এই সরকার চিটফান্ডকে কার্যত কর্পোরেট মর্যাদায় পৌঁছে দিয়েছে।

ফের দুর্নীতির বাণে তৃণমূল সরকারকে বিদ্ধ করলেন মুকুল রায়। সবংয়ের সভা থেকে মুকুল তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ হানলেন চিটফান্ড ইস্যু নিয়ে। সরাসরি তৃণমূলের দিকে আঙুল তুলে তিনি বলেন, 'রাজ্যের এই সরকার চিটফান্ডকে কার্যত কর্পোরেট মর্যাদায় পৌঁছে দিয়েছে। সেইসঙ্গে প্রতিষ্ঠিত সংস্থার শেয়ার বিক্রি নিয়েও কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ।'

তৃণমূল আমলে চিটফান্ড কর্পোরেটের মর্যাদা পেয়েছে, কোটির দুর্নীতিতে নিশানা মুকুলের

মুকুল রায় অভিযোগ করেন, তৃণমূল সরকারের আমলে রাজ্যে চিটফান্ড ব্যবসার রমরমা ঘটেছিল। এই সরকারের হাত ধরেই কার্যত কর্পোরেট সংস্থায় পরিণত হয়েছিল চিটফান্ড সংস্থাগুলি। যার কুপ্রভাব পড়েছে রাজ্যে।' সেইসঙ্গে মমতার সরকারকে দুর্নীতির সরকার বলতেও দ্বিধা করলেন না মুকুল রায়।

তিনি বলেন, 'মাদারডেয়ারির মতো সংস্থার শেয়ার বিক্রি করে দিয়েছে এই সরকার। ৮৭ কোটি টাকায় যাদের শেয়ার বিক্রি করেছে, তারা সেই শেয়ার বিক্রি করে আবার কোটি টাকা কামিয়েছে। এইভাবে রাজ্যকে বিকিয়ে দেওয়া হচ্ছে। সেই কারণেই এই দুর্নীতিবাজ সরকারের পতন ঘটাতে হবে। যা শুরু করতে হবে এই সবংয়ের মাটি থেকেই।'

সবংয়ে কেন বিজেপি প্রার্থীকে জয়ী করা উচিত সেই ব্যাখ্যাও দেন মুকুল রায়। তিনি সবংয়ের ভূমিপুত্র মানস ভুঁইয়ার নাম না করেই বলেন, 'এখানে এমন একজন মানুষ রয়েছেন, যিনি সারাজীবন সিপিএমের দালালি করে কংগ্রেসের হয়ে জিতেছেন। এখন তিনি আবার ভিড়েছেন তৃণমূলে। এরকম ধান্দাবাজ মানুষের পাশে থাকবেন না। এই নির্বাচনে সেই ধান্দাবাজ নেতার স্ত্রীকেই প্রার্থী করেছে তৃণমূল। তাই তৃণমূলকে ভোট দিয়ে একটি ভোটও নষ্ট করবেন না।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+