দিদির পথই তাঁর পথ! জনতা ক্ষমা করবে না, বললেন মুকুল পুত্র
দিদির পাশে না থাকলে জনতা তাঁকে ক্ষমা করবে না। কাঁচড়াপাড়ায় এক অনুষ্ঠানে এমনটাই বললেন মুকুল রায়ে ছেলে তথা বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়।
দিদির পাশে না থাকলে জনতা তাঁকে ক্ষমা করবে না। কাঁচড়াপাড়ায় এক অনুষ্ঠানে এমনটাই বললেন মুকুল রায়ে ছেলে তথা বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়। দিন কয়েক আগে মুকুল রায় বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই সব থেকে বড় গদ্দার। কিন্তু প্রথম থেকে একই পথে চলে আসা শুভ্রাংশু রায় এবারও বাবার উল্টো পথেই হাঁটলেন।

এলাকার বিধায়ক শুভ্রাংশু রায়ের ঘনিষ্ঠদের অনুযোগ, জেলার নেতাদের পছন্দের তালিকায় না থাকায় মিছিল মিটিং-এ সেভাবে জায়গা দেওয়া হয় না। কিন্তু দিদিকে ভালবাসার কারণে তৃণমূলের রয়ে গিয়েছেন শুভ্রাংশু।
কাঁচড়াপাড়ার অনুষ্ঠানে শুভ্রাংশু রায় বলেন, একজন মহিলা, হাওয়াই চটি ও সাদা তাঁতের শাড়ি পরে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে চলেছেন। সুখে- দুঃখে মানুষের পাশে রয়েছেন তিনি। তাঁর দাবি স্বাস্থ্য থেকে শিক্ষা, সব বিষয়েই আগেকার সরকারের থেকে এগিয়ে রয়েছে বর্তমান সরকার। কীভাবে মানুষের পাশে থেকে কাজ করতে হয় দেখিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর পাশে থেকে কাজ না করলেন, কেই তাঁকে(শুভ্রাংশু রায়) ক্ষমা করবে না, মত প্রকাশ করেছেন বীজপুরের বিধায়ক।












Click it and Unblock the Notifications