ফের মমতার তৃণমূলে ফিরছেন পরিচিত বিজেপি বিধায়ক! দলবদলের পথে আরও তিন

তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে যাবেন বীজপুরের বিধায়ক তথা মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়, সঙ্গে নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং।

বিজেপি ছেড়ে ফের তৃণমূল কংগ্রেসে ফেরত যাবেন বীজপুরের বিধায়ক তথা মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়, সঙ্গে নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং। পাশাপাশি আরও এক প্রাক্তন কংগ্রেস বিধায়ক বিজেপি থেকে ফের তৃণমূল কংগ্রেসের ফিরে আসতে পারেন বলে সূত্রের খবর। যদিও শুভ্রাংশু রায় এই নিয়ে কোনও মন্তব্য করেননি।

ফের তৃণমূলে শুভ্রাংশু!

ফের তৃণমূলে শুভ্রাংশু!

বিধানসভা সূত্রে খবর, ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন শুভ্রাংশু রায়, সুনীল সিং এবং দুলাল বর। তবে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল নেতৃত্ব জ্যোতিপ্রিয় মল্লিক এবং নির্মল ঘোষের তরফে তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

চলতি মাসেই দলবদল

চলতি মাসেই দলবদল

যদিও একটা সূত্র বলছে, চলতি মাসের মাঝামাঝি সময়ে ফের বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের এই নেতারা যোগ দিয়ে দল বদল ঘটাতে পারেন

বড় হার বিজেপির

বড় হার বিজেপির

সম্প্রতি তিন কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে বড় হার হারতে হয়েছে বিজেপিকে। খড়্গপুর সদর, কালিয়াগঞ্জ ও করিমপুর - তিন কেন্দ্রেই তৃণমূল জিতেছে। ফলে বিজেপির দিকে হাওয়া ফের ঘুরে তৃণমূলের দিকে আসতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে।

তৃণমূল ছেড়ে বিজেপিতে শুভ্রাংশু

তৃণমূল ছেড়ে বিজেপিতে শুভ্রাংশু

লোকসভা ভোটের পর মুকুল পুত্র শুভ্রাংশু রায় একরাশ অভিমান করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। বাবা বিজেপিতে, তাই বারবার তিনি নিশানা হয়েছেন বলে অভিযোগ করেছিলেন শুভ্রাংশু।

ফের তৃণমূলে ফেরার দিন উজ্জ্বল

ফের তৃণমূলে ফেরার দিন উজ্জ্বল

শুভ্রাংশ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার পর সেভাবে বিজেপির কর্মসূচিতে তাঁকে দেখা যায়নি। নৈহাটি, ভাটপাড়া, হালিশহর এলাকায় যেখানে তাঁর দাপট ছিল সেই জায়গায় বিজেপি প্রাধান্য বিস্তার করলেও একে একে সব জায়গায় তৃণমূল ফের নিজেদের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করেছে। ফলে এই অবস্থায় বিজেপিতে না থেকে তৃণমূলেই ফিরছেন শুভ্রাংশুরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+