মুকুল-পুত্র শুভ্রাংশু রায়ের তৃণমূল কংগ্রেসে ‘ঘরওয়াপসি’র জল্পনা! গরহাজিরায় নতুন করে বিতর্ক

মুকুল রায়ের দলবদলের পরও প্রায় দু-বছর তিনি পিসির দলে থেকে গিয়েছিলেন বহাল তবিয়তে। বাবাকে নয় মমতা বন্দ্যোপাধ্যায়কেই তিনি রাজনীতিতে আদর্শ করেন বলেন ফলাও করে জানিয়েছিলেন।

মুকুল রায়ের দলবদলের পরও প্রায় দু-বছর তিনি পিসির দলে থেকে গিয়েছিলেন বহাল তবিয়তে। বাবা মুকুলকে নয় মমতা বন্দ্যোপাধ্যায়কেই তিনি রাজনীতিতে আদর্শ করেন বলেন ফলাও করে জানিয়েছিলেন। তারপর ২০১৯-এর লোকসভা নির্বাচনের পর তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। আর এক বছৎ কাটতে না কাটতেই তাঁর ঘরওয়াপসি নিয়ে জল্পনার অন্ত নেই!

রাজনীতি থেকে স্বেচ্ছা-অবসর! জল্পনায় শুভ্রাংশু

রাজনীতি থেকে স্বেচ্ছা-অবসর! জল্পনায় শুভ্রাংশু

একুশে জুলাইয়ের আগেও একবার রটেছিল মুকুল-পুত্র শুভ্রাংশু বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে পারেন। যদিও সেই জল্পনায় জল ঢেলে তিনি নিজেই জানিয়ে দিয়েছিলেন তৃণমূলের সঙ্গে সাম্প্রতিককালে কোনও বৈঠক হয়নি, সবটাই রটনা। এবার কিন্তু আর জল্পনা বা রটনা নয়, ফেসবুক পোস্ট করেই রাজনীতি থেকে স্বেচ্ছা-অবসরের কথা জানান শুভ্রাংশু।

ফেসবুক পোস্টে কী লেখেন শুভ্রাংশু

ফেসবুক পোস্টে কী লেখেন শুভ্রাংশু

শুভ্রাংশু সম্প্রতি ফেসবুক পোস্ট করে লেখেন- রাজনীতি থেকে স্বেচ্ছা অবসর নিলে কেমন হয়। এরপর তা মূহূর্তে ভাইরাল হয়ে যায়। একইসঙ্গে জল্পনার পারদ চড়ে যায়- তাহলে কি বিজেপি ছাড়তে চলেছেন শুভ্রাংশু। বিজেপির প্রতি তাঁর মোহভঙ্গ হয়েছে, তাই তিনি রাজনীতি ছেড়ে স্বেচ্ছা-অবসর নেওয়ার কথা ভাবছেন! তিনি শুক্রবার সাংবাদিক বৈঠক করবেন বলেও জানিয়েছিলেন।

বিজেপির তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলের পরও...

বিজেপির তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলের পরও...

সম্প্রতি মুকুল রায়ের গুরুত্ব বেড়েছে বিজেপিতে। তিনি সর্বভারতীয় সহসভাপতি হয়েছে। ফলে পুত্র শুভ্রাংশুর এই রাজনৈতিক স্বেচ্ছা-অবসরের বার্তা রাজনৈতিক মহলে অন্যভাবে যাবে সেটাই স্বাভাবিক। বিজেপি তাই তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নামে। তার ফলস্বরূপ শুভ্রাংশু আরও একটি ফেসবুক পোস্ট করেন।

শুভ্রাংশু দ্বিতীয় ফেসবুক পোস্টে কী লিখলেন

শুভ্রাংশু দ্বিতীয় ফেসবুক পোস্টে কী লিখলেন

এবার শুভ্রাংশু লেখেন- রাজনীতি থেকে কি স্বেচ্ছাবসর নেওয়া উঠিত। রাজনীতি থেকে স্বেচ্ছা অবসর নেব কি নেব না, তা ভবিষ্যৎই বলবে। কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সেবা করে যাব। জনসেবার মধ্য দিয়েই মানুষের মাঝে থেকে যাব। কারণ মানুষের মধ্যেই নারায়ণ বর্তমান। যে-ই নারায়ণ, সে-ই জগন্নাথ, সে-ই রাম।

শুভ্রাংশু কিন্তু জল্পনা জিইয়েই রাখলেন

শুভ্রাংশু কিন্তু জল্পনা জিইয়েই রাখলেন

এই পোস্টে খানিক ড্যামেজ কন্ট্রোল হলেও, শুভ্রাংশু কিন্তু জল্পনা জিইয়েই রাখলেন। বীজপুরের বিধায়ক তথা মুকুল-পুত্র শুভ্রাংশু শুক্রবার সাংবাদিক সম্মেলন করলেন না ঠিকই, কিন্তু বিজেপির কর্মসূচিতেও গেলেন না। ফলে জল্পনা থেকেই গেল। বিজেপিতে উপযুক্ত গুরুত্ব না পেয়েই এমন পোস্ট করেছেন বলে বিশেষজ্ঞদের ধারণা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+