মিলেছে ভবিষ্যদ্বাণী, দিল্লিতে এইভাবেই জয় উদযাপন করতে চান মুকুল রায়
ভবিষ্যত বাণী মিলে গিয়েছে। এবার আনন্দ করার পালা। মঙ্গলবার দিল্লিতে নিজের বাসভবনে পার্টির আয়োজন করেছেন বিজেপি নেতা মুকুল রায়। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন তৃণমূল ও বিজেপির বহু নেতা ও মন্ত্রী।
ভবিষ্যত বাণী মিলে গিয়েছে। এবার আনন্দ করার পালা। মঙ্গলবার দিল্লিতে নিজের বাসভবনে পার্টির আয়োজন করেছেন বিজেপি নেতা মুকুল রায়। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন তৃণমূল ও বিজেপির বহু নেতা ও মন্ত্রী।

বিজেপিতে যোগ দেওয়ার পর মুকুল রায় বলেছিলেন, গুজরাতে দল জিতবে, তবে আসন কমবে। বাইশ বছর ক্ষমতায় থাকার পর সেটা হতেই পারে। নিজেও গিয়েছিলেন নির্বাচনী প্রচারে। এবার সেই ভবিষ্যৎ বাণী মিলে গিয়েছে।
পার্টির ডাক আগেই দিয়েছিলেন মুকুল রায়। এরই মধ্যে গুজরাত ও হিমাচল প্রদেশে জয় তার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ফলে পার্টিতে নানা-নেতার সঙ্গে নানা কথা হতে পারে। আবার অনেক নতুন বন্ধুত্বও তৈরি হতে পারে। আমন্ত্রিতদের তালিকায় শুধু বিজেপির রাজ্য কিংবা কেন্দ্রীয় নেতারাই নেই, তৃণমূল-সহ একাধিক বিরোধীদলের অনেকেই রয়েছেন সেই তালিকায়। তালিকায় রয়েছেন সাংবাদিকরাও। ফলে পার্টির দিকে নজর থাকছে রাজ্য তৃণমূল নেতৃত্বেরও।
দিন কয়েক আগে দিল্লি হাইকোর্টে মুকুল রায়ের সামনেই পড়ে গিয়েছিলেন রাজ্যে তিন গোয়েন্দা আধিকারিক। সূত্রের খবর অনুযায়ী, মুকুল রায়কে অনুসরণ করতেই তাঁদের পাঠানো হয়েছিল। ফলে এই পার্টিতেও যে গোয়েন্দা নজরদারি থাকবে, তা একরকম ধরেই নেওয়া যায়।
তবে এই পার্টি আয়োজন নিয়েও রাজ্য বিজেপির অন্দরে নানা প্রশ্ন রয়েছে। মুকুল রায় এই পার্টির মাধ্যমে কি নিজের পাল্লা কতটা ভারী তা প্রমাণ করার চেষ্টা করছেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে মুকুল রায়ের পার্টিতে কারা কারা হাজির থাকেন, এখন সেটাই বড় প্রশ্নের।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গুজরাতে বিজেপির জয় মুকুল রায়ের পক্ষেও জরুরি ছিল। বিজেপি হারলে নানা বাধার সম্মুখীন হতে পারতেন মুকুল রায়। তাঁর নানা কার্যকলাপ নিয়েও প্রশ্ন উঠতে পারত। কেননা দলীয় সভাপতি অমিত শাহ স্বয়ং তাঁকে পছন্দ করেন। দল জেতায় তিনি যে তাঁর কাজ চালিয়ে যেতে পারবেন তাই নয়, তা নতুন উদ্যোমে করতে পারবেন বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications