মুকুল রায়ের সভা বানচাল করতে লাঙল চালাল তৃণমূল! পুলিশের কাছে কৈফিয়ৎ তলব

লাঙল-চষা জমিতে জলও ঢেলে দিয়েছে শাসক দল। এবার সেই অভিযোগ নিয়েই বীরভূম পুলিশের দ্বারস্থ হলেন বিজেপি নেতা মুকুল রায়।

বিজেপির সভা আটকাতে মাঠ লাঙল দিয়ে হাল করে দেওয়া হয়েছে। অভিযোগ, লাঙল-চষা জমিতে জলও ঢেলে দিয়েছে শাসক দল। এবার সেই অভিযোগ নিয়েই বীরভূম পুলিশের দ্বারস্থ হলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি এদিন সরাসরি জেলা পুলিশ সুপারের কাছে গিয়ে কৈফিয়ত চান, কেন শাসকদলের ক্ষেত্রে একরকম নিয়ম, আর বিরোধীদের ক্ষেত্রে ভিন্ন নিয়ম? কেন শাসকদলের সন্ত্রাসের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ-প্রশাসন?

মুকুল রায়ের সভা বানচাল করতে লাঙল চালাল তৃণমূল! পুলিশের কাছে কৈফিয়ৎ তলব

মঙ্গলবার বীরভূমের লাভপুরে বিজেপির সভা নির্ধারিত ছিল। মুকুল রায় ছিলেন সেই সভার মূল বক্তা। কিন্তু পুলিশ তো সভার অনুমতিই দেয়ইনি, তার উপর বিজেপির সভার জন্য নির্ধারিত জমিতে লাঙল দিয়ে হাল করে দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে জলও। মুকুলবাবুর অভিযোগ, বিজেপির সভা বানচাল করতেই শাসকদল পূর্ব পরিকল্পিতভাবে এই কাণ্ড ঘটিয়েছে।

এই ঘটনায় শাসকদলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল জেলা বিজেপি নেতৃত্ব। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি। উল্টে বিজেপির মিছিল বানচাল করে উল্লাসে শাসকদল মিছিল করেছিল। শাসকদলের সশস্ত্র বাহিনী বাইক মিছিল করে দাপিয়ে বেরিয়েছিল এলাকায়। তারই জবাব চাইতে এদিন পুলিশ সুপারের অফিস অভিযানে নামে বিজেপি। মুকুল রায়ের অধীনে এই অভিযান চলে।

মুকুল রায় এদিন বলেন, 'বীরভূমজুড়ে শাসকদল লাগামছাড়া সন্ত্রাস করে চলেছে। কোনও ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছে না। এই জিনিস তো বরদাস্ত করা যায় না। তাই পুলিশ সুপারের কাছে কৈফিয়ৎ চাইতে এসেছি। বিজেপির সভাক্ষেত্র লাঙল দিয়ে হাল করার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছি আমরা।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+