মুকুলই তাহলে সঠিক! বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্ট মিলতেই ‘চাণক্যে’র গুরুত্ব

মুকুল রায়ই সঠিক! বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্ট মিলতেই ‘চাণক্যে’র গুরুত্ব

মুকুল রায় যে বার্তা দিয়েছিলেন, সেই বার্তাই সঠিক প্রতিপন্ন হল। বিজেপিতে গুরুত্ব পেতে শুরু করলেন মুকুল রায়। তাঁর দাবির সঙ্গে মিলে গেল বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষা। বিজেপির অভ্যন্তরীণ রিপোর্ট দেখিয়ে দিয়েছে মুকুল রায়ই ঠিক। সত্যিই মার্চ-এপ্রিলে ভোট হলে সম্ভব নয় বঙ্গ বিজয়। সব প্রচেষ্টা বিফল হবে, ড্যাংডেঙিয়ে জিতে যাবেন মমতা।

মুকুল রায়কে আলাদা করে গুরুত্ব

মুকুল রায়কে আলাদা করে গুরুত্ব

সেই কারণেই মুকুল রায়কে আলাদা করে গুরুত্ব দিচ্ছে বিজেপি। বঙ্গে দিলীপ ঘোষের নেতৃত্বে ভোট হলেও মুকুলকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে। প্রার্থী নির্বাচন থেকে শুরু করে কৌশল নির্ধারণে মুকুল রায় পাবেন বিশেষ অগ্রাধিকার। তাঁর মত সর্বদাই গুরুত্ব পাবে। আর কেন্দ্রীয় বিজেপির এই বার্তা ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে বঙ্গ বিজেপির অন্দরে।

বিজেপি ম্যাজিক ফিগারের ধারেকাছে নেই!

বিজেপি ম্যাজিক ফিগারের ধারেকাছে নেই!

দিল্লিতে বঙ্গ বিজেপির প্রথম বৈঠকে মুকুল রায় দিলীপ ঘোষেদের দাবি খণ্ডন করে বলে দিয়েছিলেন, বিজেপি ম্যাজিক ফিগারের ধারেকাছে পৌঁছতে পারবে না। বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো এত সহজ হবে না। মমতাকে হারাতে বিজেপিকে আরও তৈরি হওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি।

মুকুলের প্রস্তাবই মান্যতা পেল বিজেপির বৈঠকে

মুকুলের প্রস্তাবই মান্যতা পেল বিজেপির বৈঠকে

এবার মুকুলের সেই প্রস্তাবই মান্যতা পেল বিজেপির দ্বিতীয় কোর কমিটির বৈঠকে। প্রস্তুতির জন্য আরও একটু সময় পেতে ভোট পিছনোর সিদ্ধান্তেই সিলমোহর পড়ল। সেই প্রস্তাব নিয়ে অমিত শাহের দরবারে যাওয়ার পরিকল্পনা করেছে বঙ্গ বিজেপি। মুকুল রায়ের দাবি বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় সত্যিই চাণক্যের মর্যাদা দেওয়া হচ্ছে তাঁকে।

মুকুলকে বাংলার চাণক্যের মর্যাদা বিজেপির

মুকুলকে বাংলার চাণক্যের মর্যাদা বিজেপির

উল্লেখ্য, বিজেপির গণতন্ত্র বাঁচাও কর্মসূচিতে পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় চাণক্যের আসনে বসিয়েছিলেন মুকুল রায়কে। তিনি বলেছিলেন, মুকুল রায় তৃণমূলের চাণক্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসিয়েছিলেন। এবার বাংলার চাণক্য হয়ে বিজেপির হয়ে পরিবর্তন আনবেন।

বাংলায় এখনই ভোট নয়, আর্জি বিজেপির

বাংলায় এখনই ভোট নয়, আর্জি বিজেপির

দিল্লিতে বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে বিশেষ গুরুত্ব পেলেন মুকুল রায়। বঙ্গ বিজেপির নেতারা এই বৈঠকে ঐক্যমত্য হয়ে অমিত শাহের কাছে আর্জি জানানোর সিদ্ধান্ত নিলেন যে- বাংলায় এখনই ভোট নয়। বাংলায় এখনই ভোটের পরিবেশ নেই। বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আশাব্যাঞ্জক নয়।

ভোট পিছনোর আবেদন জানাবে বিজেপি!

ভোট পিছনোর আবেদন জানাবে বিজেপি!

তাঁদের কথায়, বাংলায় রাজনৈতিক সংঘর্ষ, জঙ্গি ক্রিয়াকলাপ চলছে। বিরোধীরা প্রতিনিয়ত হিংসার শিকার হচ্ছে। সেই কারণেই বাংলায় ভোট পিছিয়ে দেওয়াই উপযুক্ত হবে। বাংলায় গণতন্ত্র নেই। এই সরকারের আমলে রাজ্য সুষ্ঠু নির্বাচন অসম্ভব। তাই নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিতেই বৈঠকে বসে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আর্জির পাশাপাশি নির্বাচন কমিশনের কাছেও ভোট পিছনোর আবেদন জানাবেন তাঁরা।

মুকুল রায়ের তত্ত্বকে মান্যতা বিজেপির

মুকুল রায়ের তত্ত্বকে মান্যতা বিজেপির

রাজনৈতিক মহলের একাংশের মত, আরও একটা কারণে ভোট পিছিয়ে দেওয়ার পক্ষে রায় জানিয়েছে বঙ্গ বিজেপি। রাজ্য বিজেপির মুকুল রায়ের তত্ত্বকে মান্যতা দিয়েই মনে করছে এখনই ভোট হলে বিজেপির পক্ষে জয় সহজ হবে না। বিজেপির প্রথম বৈঠকে বাংলায় সম্ভাব্য আসন প্রাপ্তি নিয়ে বিতর্ক তৈরি হয়।

সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জায়গায় নেই বিজেপি!

সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জায়গায় নেই বিজেপি!

দিলীপ ঘোষ শিবিরের দাবি ছিল বাংলায় ভোট হলে বিজেপি ১৯০ আসন পাবে। মুকুল রায় দাবি করেছিলেন, এত সহজ পরিস্থিতি নয় বাংলায়। বাংলায় এখনও সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জায়গায় নেই বিজেপি। সেই দাবিকেই মান্যতা দিয়ে ভোট পিছনোর বার্তায় আরও তৈরি হতে চাইছে পদ্মশিবির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+