লাভপুর কাণ্ডে মুকুলের আগাম জামিন খারিজ কলকাতা হাইকোর্টে

মামলার আবেদন ত্রুটিপূর্ণ থাকায় বীরভূমের লাভপুরে সিপিএম সমর্থক তিন ভাইয়ের খুনের মামলায় কলকাতা হাইকোর্টে মুকুল রায়ের আগাম জামিনের আবেদনে খারিজ করে দিল আদালত।

মামলার আবেদন ত্রুটিপূর্ণ থাকায় বীরভূমের লাভপুরে সিপিএম সমর্থক তিন ভাইয়ের খুনের মামলায় কলকাতা হাইকোর্টে মুকুল রায়ের আগাম জামিনের আবেদনে খারিজ করে দিল আদালত। নতুন করে আগাম জামিনের আবেদন করতে হবে বিজেপি নেতাকে।

লাভপুর কাণ্ডে মুকুলের আগাম জামিন খারিজ কলকাতা হাইকোর্টে

২০১০ সালে খুন হন লাভপুরে সিপিএম সমর্থক তিন ভাই। ২০১৪ সালে চার্জশিট জমা দেয় পুলিস। সেই চার্জশিট থেকে মনিরুল ইসলামের নাম বাদ দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয় মৃতের পরিবার। তিনমাসের মধ্যে মামলার তদন্ত শেষ করার নির্দেশ দেয় হাইকোর্ট। আদালতের সেই নির্দেশের পর ২০১৯ সালের ১৬ নভেম্বর পুনরায় তদন্ত শুরু করে জেলা পুলিশ। গত শনিবার বোলপুর আদালতে অতিরিক্ত চার্জশিট পেশ করে জেলা পুলিশ। পেশ করা চার্জশিটে বিজেপি নেতা মুকুল রায়, মনিরুল ইসলাম ছাড়াও ২৩জনের নাম রয়েছে। এর পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মুকুল।

হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চে মুকুলের আইনজীবী র বক্তব্য ছিল, তিনি এর সাথে কোনও ভাবেই যুক্ত নন। তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ফাঁসানো হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+