তৃণমূলের মুকুল কেন বিজেপির হয়ে সওয়াল করলেন! আক্ষেপের সুরে দিলেন ব্যাখ্যা
মুকুল রায মুখ ফস্কে তৃণমূলের পরিবর্তে বিজেপি বলে ফেলেছিলেন। তারপর তাঁর বেফাঁস মন্তব্য নিয়ে কম শোরগোল হয়নি। তৃণমূল নেতাদের নিয়ে সংবাদিক পরিবেষ্টিত হয়ে তৃণমূলের জায়গায় বিজেপির নামে জয়ধ্বনির পর অনুতপ্ত মুকুল রায়।
মুকুল রায মুখ ফস্কে তৃণমূলের পরিবর্তে বিজেপি বলে ফেলেছিলেন। তারপর তাঁর বেফাঁস মন্তব্য নিয়ে কম শোরগোল হয়নি। তৃণমূল নেতাদের নিয়ে সংবাদিক পরিবেষ্টিত হয়ে তৃণমূলের জায়গায় বিজেপির নামে জয়ধ্বনির পর অনুতপ্ত মুকুল রায়। তিনি নিজেও বিশ্বাস করতে পারছেন না কী করে এমন একটা ভুল তিনি করে বসলেন।

সোজাসাপ্টাই সাফাই মুকুল রায়ের
মুকুল রায় সোজাসাপ্টাই সাফাই গেয়ে বলেন, যেটা হয়েছে সেটা একেবারেই উচিত হয়নি। কী করে এমন একটা ভুল করতে পারলাম আমি, বিশ্বাস করতে পারছি না। শুধু মুকুল রায় একা নন, বাবার পাশে দাঁড়িয়ে বাবার ভূলের সাফাই দিয়েছেন পুত্র শুভ্রাংশুও। তিনি বলেন, মায়ের চলে যাওয়ার ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি বাবা, তাই এমন ভুল করে ফেলছেন।

বাবার হয়ে সওয়াল শুভ্রাংশুরও
শুভ্রাংশুর কথায়, বাবা শুধু শোকস্তব্ধ নয়, বাবার শরীরেও প্রভাব পড়েছে মায়ের চলে যাওয়া। বাবার শরীর খুব খারাপ, শরীরে সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্যে গোলমাল হচ্ছে। অনেক কথাই বাবা মনে রাখতে পারছেন না। পুরনো ঘটনার পাশাপাশি সাম্প্রতির ঘটনাও বাবা মাধেমধ্যে ভুলে যাচ্ছেন, তা বারবারই লক্ষ্যণীয় হয়ে উঠেছে। এই সময় তাঁর কোনও মন্তব্য ফুলিয়ে ফাঁপিয়ে না দেখাই উচিত।

অভ্যাস থেকে বেরোতে পারেননি মুকুল!
মুকুল রায় নিজে অবশ্য তাঁর শরীর খারাপের কথা মানতে নারাজ। তিনি বলেন, আমার শরীর ঠিকই আছে। যেটা হয়েছে সেটা একটা ভুল। এই ভুল কী করে করে ফেললাম বুঝতে পারছি না। এখন আত্মগ্লানি হচ্ছে ওই ভুল করার জন্য। কিন্তু ভুল ভুলই। রাজনৈতিক মহল মনে করছে, গত সাড়ে তিন বছর ধরে তিনি বিজেপির হয়ে সওয়াল করে এসেছেন। এদিনও তিনি সেই অভ্যাস থেকে বেরোতে পারেননি।

স্লিপ অফ টাং করে আক্ষেপ মুকুলের
শুক্রবার কৃষ্ণনগরে মুকুল রায় স্লিপ অফ টাং করে বসেন। তিনি তৃণমূল না বিজেপি নেতা, সেটাই ভুলে যান আদতে। বিজেপির হয়ে সওয়াল করে মুকুল রায় বলেন, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বলতে পারি তৃণমূল পর্যুদস্ত হবে। এই কৃষ্ণনগরে স্বমহিমায় নিজেদের প্রতিষ্ঠা করবে বিজেপি। নিজের ক্ষমতায় নিজেদের প্রতিষ্ঠা করবে বিজেপি।

মুকুল কি বেশ খানিকটা পিছিয়ে গেলেন
তিনি কি শেষ সাড়ে তিন বছর বিজেপিতে থেকে সেই অভ্যাস ত্যাগ করতে না পেরেই এমন মন্তব্য করে বসলেন? তার জবাবে মুকুল রায় বলেন, সে কথা বলব না। আমি শুধু বলব, যেটা হয়েছে, সেটা হওয়া উচিত নয়। সম্প্রতি মুকুল রায়কে নিয়ে ত্রিপুরা তৃণমূল বিজেপি-যোগের অভিযোগ তোলেন। তারপর মুকুল রায়ের এই 'স্লিপ অফ টাং', তাঁকে বেশ খানিকটা পিছিয়ে দিল ফের।












Click it and Unblock the Notifications